উচ্চশিক্ষার মানোন্নয়নে যুক্তরাষ্ট্রের ১০ শীর্ষ বিশ্ববিদ্যালয়ের সহযোগিতার আশ্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০২ অক্টোবর ২০২৪, ২২:২৯আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ২২:২৯

যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয় বাংলাদশের উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে উচ্চশিক্ষা ও গবেষণা খাতে এই সহযোগিতা দেওয়া হবে।

বুধবার (২ অক্টোবর) ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ঢাকার আমেরিকান দূতাবাসের পাবলিক ডিপ্লোমেসি সেকশনের কর্মকর্তারা এ আগ্রহ প্রকাশ করেন।

সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া অংশ নেন। আমেরিকান দূতাবাসের পক্ষে দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিলর স্টিফেন ইবেলি, ডেপুটি ডিরেক্টর ব্রেন ফ্লানিগান এবং পাবলিক এনগেজমেন্ট স্পেশালিস্ট রায়হানা সুলতানা উপস্থিত ছিলেন।

সভায়, স্টিফেন ইবেলি যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়নে উচ্চতর প্রশিক্ষণ দেওয়া, শিক্ষা সংশ্লিষ্ট আধুনিক প্রযুক্তির ব্যবহার, যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনাসহ গবেষণায় দীর্ঘমেয়াদি সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ দেশের উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতার আগ্রহে প্রতিনিধিদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তরুণ প্রজন্ম এবং নারী শিক্ষার্থীদের জন্য ফুলব্রাইট স্কলারশিপ সুবিধাসহ উচ্চশিক্ষার সুযোগ আরও বৃদ্ধি করতে প্রতিনিধিদলের প্রতি আহ্বান জানান ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।

তিনি বলেন, দেশের মেধাবী শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও গবেষণার মাধ্যমে বিশ্ব নাগরিক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব শিক্ষার্থীদের দেশে ফিরে এসে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখর আহ্বানও জানান ইউজিসি চেয়ারম্যান।

সভায় অধ্যাপক তানজীমউদ্দিন খান শিক্ষার্থীদের সফট স্কিলস ও ভাষা শিক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন কোটা আন্দোলনে আহত শিক্ষার্থীদের জন্য ফুলব্রাইট স্কলারশিপ সুবিধা প্রদানসহ তাদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আহ্বান জানান।

সভায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষায় নতুন প্রযুক্তি, উদ্ভাবন, শিক্ষা বৃত্তি, টিউশন ফি কমানো, ই-লাইব্রেরি ব্যবহার, মানবাধিকার সুরক্ষা ইত্যাদি নিয়ে নিয়মিত ডায়ালগ আয়োজন বিষয়ে আলোচনা করা হয়।

/এসএমএ/আরআইজে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প
ইরান যুদ্ধে অর্থ সংকটে যুক্তরাষ্ট্র, ফুরিয়ে যাচ্ছে তহবিল
গাড়ি, দুগ্ধ আর অ্যালকোহল ঘিরে ফের উত্তপ্ত ট্রাম্প-কানাডা সম্পর্ক
সর্বশেষ খবর
ঘরে খাটের ওপর পাশাপাশি পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, কীভাবে হলো মৃত্যু
ঘরে খাটের ওপর পাশাপাশি পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, কীভাবে হলো মৃত্যু
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
মাদ্রাসায় ছাত্রকে ‘বলাৎকার’ করেছে বড় হুজুর, তা নিয়ে তুলকালাম, দফায় দফায় সালিশ
মাদ্রাসায় ছাত্রকে ‘বলাৎকার’ করেছে বড় হুজুর, তা নিয়ে তুলকালাম, দফায় দফায় সালিশ
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত