ঘরে খাটের ওপর পাশাপাশি পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, কীভাবে হলো মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
২১ জুলাই ২০২৬, ২৩:০৭ আপডেট : ২১ জুলাই ২০২৬, ২৩:৪১

রাজশাহীর বাঘায় নিজ শয়ন কক্ষ থেকে স্বামী মনিরুল ইসলাম (৪৫) ও স্ত্রী স্বপ্না বেগমের (৩৮) লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর গ্রামে নিজ বাড়ি থেকে দুটি লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনিরুল ইসলাম একজন ভ্যানচালক। তিনি আরিফপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম জামাল উদ্দিনের সন্তান। স্ত্রীকে নিয়ে ওই বাড়িতে থাকতেন। তারা নিঃসন্তান দম্পতি। প্রতিদিনের মতো সোমবার সারা দিন ভ্যান চালিয়ে সন্ধ্যায় বাড়ি আসেন। স্বামী-স্ত্রী ছাড়া এই বাড়িতে কেউ আর থাকে না। তাদের লাশের পাশে ঘাস মারার বিষের বোতল পাওয়া গেছে। 

পুলিশের ধারণা, তারা উভয়ে এই ঘাস মারার বিষ খেয়ে আত্মহত্যা করতে পারে। তবে কী কারণে আত্মহত্যা করেছে এ বিষয়ে কিছুই জানাতে পারেনি কেউ। 

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, ‘এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে কীভাবে মৃত্যু হয়েছে, তা জানা যাবে।’

/এএম/এমওএফ/ 
সম্পর্কিত
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দির মৃত্যু
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি