যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীরা নিজ দেশের প্রতিনিধির ভূমিকা পালন করেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২৪, ১৯:০৩আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ১৯:০৩

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সেলর স্টিফেন ইবেলি বলেছেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীরা নিজ দেশের প্রতিনিধির ভূমিকা পালন করেন। শিক্ষার্থীরা অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশকে একসূত্রে গাঁথে।’

সোমবার (২১ অক্টোবর) ‘যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ’ শীর্ষক একটি সেমিনারে তিনি এ কথা বলেন। নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) সেমিনারটির আয়োজন করে।

অনুষ্ঠানে জানানো হয়, উচ্চশিক্ষার জন্য সিভি প্রস্তুতি, আবেদন ও যাওয়ার প্রক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্রে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের প্রাথমিক ধারণা দেওয়াই ছিল এই আয়োজনের লক্ষ্য। সেমিনারে বিভিন্ন বিভাগের তিন শতাধিক শিক্ষার্থীর অংশ নেন।

সভাপতির বক্তব্যে এনএসইউ উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বিশ্ব নেতৃত্ব তৈরিতে উচ্চশিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত করতে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে হবে। এ জন্য আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামগুলোর পূর্ণ সুবিধা নিতে নিজেদের সেভাবে দক্ষ করে গড়ে তুলতে হবে।’

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এনএসইউ’র স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র। এরপর এনএসইউ’র এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পরিচালক ড. সামীক্ষা কৈরালা উচ্চশিক্ষার জন্য এনএসইউ’র দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন। এরপর এডুকেশন ইউএসএ’র আউটরিচ কো-অর্ডিনেটর রিফাত স্বপ্নীল বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগগুলো তুলে ধরেন।

সেমিনারে বলা হয়, যুক্তরাষ্ট্রে চার হাজারেরও বেশি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ আছে। পড়াশোনার পাশাপাশি পোশাগত উন্নয়নের সুযোগও রয়েছে। প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে অংশগ্রহণকারীদের উচ্চশিক্ষা বিষয়ে অতিথিরা বিভিন্ন পরামর্শ দেন।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোশিওলজি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. রিজওয়ান খায়ের এবং এনএসইউ’র পাবলিক রিলেশনস অফিসের পরিচালক রাফে সাদনান আদেল অতিথিদের এনএসইউ’র টিভি, রেডিও ও ডিজিটাল ল্যাব এবং ক্যাম্পাসের সামনে আঁকা জুলাই বিপ্লবের গ্রাফিতি ঘুরে দেখান।

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
ঢাকা স্টেট কলেজে মনোবৈজ্ঞানিক সেমিনার
সেমিনারে বক্তারামূল্যস্ফীতি, বিনিয়োগ স্থবিরতা ও জ্বালানি সংকটে চাপে অর্থনীতি, উদ্বেগ
দেশের ১০ হাজারেরও বেশি স্কুলে নেই খেলার মাঠ
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের