আজ সাত কলেজের শিক্ষার্থীদের ‘ব্লকেড’ কর্মসূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৪, ০০:০৩আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ০৮:২২

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আজ মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘ব্লকেড’ (অবরোধ) কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (২৮ অক্টোবর) সাত কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের অন্যতম ছাত্র প্রতিনিধি জাকারিয়া বারী সাগর কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, আমরা সাত কলেজের শিক্ষার্থীরা একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলনে রয়েছি। প্রাথমিক পর্যায়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অভিপ্রায়ে একটি কমিশন গঠনের দাবি জানিয়ে আসছি। কিন্তু সরকার সাত কলেজের অ্যাকাডেমিক ও প্রশাসনিক সমস্যা নিরসনের লক্ষ্যে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে।

শিক্ষার্থীরা যেখানে বিশ্ববিদ্যালয়ের দাবি করছে, সেখানে কর্তৃপক্ষ আদতে সংস্কার কমিটি গঠন করে হাজার হাজার শিক্ষার্থীর দাবির সঙ্গে উপহাস করেছে। কর্তৃপক্ষের এমন উপহাসমূলক কমিটি শিক্ষার্থীরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

ওই শিক্ষার্থী আরও বলেন, মঙ্গলবার সকাল ১১টায় সংস্কার কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা এটিকেও প্রত্যাখ্যান করছে।

জাকারিয়া বলেন, মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ব্লকেড কর্মসূচি পালিত হবে। বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।

/এএইচএস/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম