স্কলাসটিকা মিরপুর শাখায় দুই দিনব্যাপী নাট্যানুষ্ঠানের সমাপনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২৪, ১৭:৩৪আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ১৮:০৩

‘ওয়াল্ট ডিজনি’র সংগীতবহুল ফ্যান্টাসি নাটক ‘এনকানটো’-এর দুদিনব্যাপী মঞ্চায়ন হয়েছে স্কলাসটিকা মিরপুর শাখায়। স্কুলের নাটক, নৃত্য ও সঙ্গীত ক্লাবের শিক্ষার্থীরা এসটিএম মিলনায়তনে বার্ষিক এই নাট্যানুষ্ঠানের আয়োজন করে।

শুক্রবার (১ নভেম্বর) দুই দিনব্যাপী এই আয়োজনের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট অভিনেতা ও পরিচালক আফজাল হোসেন এবং অভিনেত্রী আফসানা মিমি। আরও বক্তব্য দেন স্কুলের মিরপুর শাখার অধ্যক্ষ নুরুননাহার মজুমদার।

পরিবার ও আত্ম-আবিষ্কারের শক্তি তুলে ধরা নাটকটির নির্দেশনায় ছিলেন সানি ঘোষ। সঙ্গীত পরিচালনায় ছিলেন মেহরাজ কবির। নৃত্য পরিচালনায় ছিলেন শাম্মি ইয়াসমিন ঝিনুক ও তানজিলা মেঘলা।

‘এনকানটো’ নামের একটি বাড়িকে ঘিরে আবর্তিত এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন নুসরাত তাশফিয়া ফেরদৌসী, বর্নিল মূর্ছন্য, বিম্বিত বিভাবরী, তাজিম তাজওয়ার, বিন ইয়ামিন খান রিদম, অশ্বিনী ভট্টাচর্য, দিয়ান্ত সরকার ও মুবাশ্বেরা সুলতানা শেফা প্রমুখ।

বার্ষিক এ নাট্যানুষ্ঠান উপলক্ষে স্কুল ভবনকে বেলুন-ফেস্টুন দিয়ে সাজানো হয়। বিপুল সংখক শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক নাট্যানুষ্ঠানটি উপভোগ করেন।

/ইউআই/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম