‘৩৬ জুলাই’কে তুলে ধরতে শিক্ষা প্রতিষ্ঠানে তারুণ্য মেলা আয়োজনের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২৪, ১৯:৩২আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯:৩২

জুলাই বিপ্লবকে অর্থবহ করতে তারুণ্যের প্রতীক ‘৩৬ জুলাই’কে সবার মাঝে তুলে ধরতে দেশের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সুবিধাজনক সময়ে ‘তারুণ্য মেলা’ আয়োজন করার নির্দেশ দিয়েছে সরকার। মেলায় জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদী কার্যক্রমের তথ্যচিত্র প্রদর্শনের করতে হবে এবং ফ্যাসিবাদবিরোধী ব্যক্তিদের নিয়ে আলোচনা অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে।

বুধবার (৪ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত্র অফিস আদেশ জারি করা হয়েছে। আদেশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালকসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়।

অফিস আদেশে জানানো হয়, প্রধান উপদেষ্টার উদ্দীপক ঘোষণা— ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ বাস্তবায়নে বাংলাদেশ প্রিমিয়ার লীগ-২০২৫ (বিপিএল) এর সঙ্গে সমন্বয় করে মাসব্যাপী ইয়ুথ ফেস্টিভ্যাল বাস্তবায়নের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সংশ্লিষ্ট কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সিদ্ধান্ত

১. মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাধ্যমে প্রতিদিন শ্রেণি কার্যক্রম চলাকালীন একটি নির্দিষ্ট সময়ে শ্রেণিকক্ষসহ নিজস্ব প্রতিষ্ঠানের প্রাঙ্গণে পরিষ্কার -পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে হবে।

২. জুলাই বিপ্লবকে অর্থবহ করতে তারুণ্যের প্রতীক ‘৩৬ জুলাই’কে সবার মাঝে তুলে ধরার লক্ষ্যে সব প্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে ‘তারুণ্য মেলা’ আয়োজন করতে হবে। মেলায় জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদী কার্যক্রমের তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে তুলে ধরতে হবে এবং ফ্যাসিবাদবিরোধী ব্যক্তিদের নিয়ে আলোচনা অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে।

৩. তরুণদের উদ্ভাবনী ও উদ্যোক্তা কর্মী হিসেবে গড়ে তুলতে সব শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশসহ বিভিন্ন দেশের সব উদ্যোক্তা ব্যক্তিদের জীবন ও সফলতার গল্প সপ্তাহে একদিন শ্রেণিচলাকালীন কোনও এক নির্দিষ্ট সময়ে শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে হবে।

৪. পলিথিন প্লাস্টিক বর্জন ও পরিবেশ সুরক্ষা সংক্রান্ত বিষয়ে সবাইকে সচেতন করার লক্ষ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে সব শিক্ষা প্রতিষ্ঠানে সমাবেশ করতে হবে।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান