বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা খাতে ১২০০ কোটি টাকা বরাদ্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২৪, ২২:০৯আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ২২:০৯

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা খাতের উন্নয়ন ও আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে কাঙ্ক্ষিত স্থান অর্জনে এক হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইউজিসি বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় এই বরাদ্দ দেওয়া হয়।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ইউজিসিতে অনুষ্ঠিত ‘অ্যাকাডেমিক ট্রান্সফরমেশন ফান্ডের সাব-প্রজেক্ট প্রপোজাল প্রণয়ন কৌশল’ শীর্ষক এক কর্মশালায় এ তথ্য জানানো হয়।

কর্মশালায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোয় গবেষণা খাতকে এগিয়ে নিতে ইউজিসি বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় এক হাজার ২০০ কোটি টাকা গবেষণার মানোন্নয়নে এবং আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে কাঙ্ক্ষিত স্থান অর্জনে কার্যকর ভূমিকা রাখবে বলে মতপ্রকাশ করেছেন সংশ্লিষ্ট শিক্ষাবিদ ও গবেষকরা।

হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাইদুর রহমান। এছাড়া, অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম, পিএসসির সদস্য অধ্যাপক ড. এম সোহেল রহমান, ইম্প্রুভিং কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টারশিয়ারি এডুকেশন প্রকল্পের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মো. আমিনুল হক আকন্দ, বিশ্ব ব্যাংকের প্রতিনিধি আসহাবুর রহমান এবং ইউজিসি’র পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক সাইদুর রহমান বলেন, অনেক সময় গবেষণার বিষয় ভালো হলেও সঠিকভাবে প্রকল্প প্রস্তাব না লেখার কারণে তা গবেষণা বরাদ্দের জন্য বিবেচিত হয় না।’

প্রকল্প প্রস্তাবে গবেষণার লক্ষ্য ও উদ্দেশ্যসহ নির্ধারিত অন্যান্য বিষয়গুলো নির্ভুলভাবে তুলে ধরার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, এই কর্মশালা সঠিকভাবে প্রকল্প প্রস্তাব প্রণয়নে সহায়ক ভূমিকা পালন করবে।

অধ্যাপক আসাদুজ্জামান বলেন, হিট প্রকল্পের সবচেয়ে বড় কম্পোনেন্ট হচ্ছে অ্যাকাডেমিক ট্রান্সফরমেশন ফান্ড (এটিএফ)। এর আওতায় গবেষণা পরিচালনার জন্য প্রায় এক হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। দেশের মানুষের কল্যাণ হয় এমন সব গবেষণা প্রকল্প বাস্তবায়নের জন্য প্রতিযোগিতার ভিত্তিতে প্রকল্প প্রস্তাব আহ্বানের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই উদ্যোগ দেশের গবেষণা ও উদ্ভাবন খাতে বড় পরিবর্তন নিয়ে আসবে এবং উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই বরাদ্দে শিক্ষক-শিক্ষার্থীসহ দেশের জনসাধারণ ব্যাপক সুফল ভোগ করবে বলে মতপ্রকাশ করেন তিনি।

হিট প্রকল্পের কনসালটেন্ট অধ্যাপক ড. মোজাহার আলী কর্মশালায় অ্যাকাডেমিক ট্রান্সফরমেশন ফান্ডের আওতায় সাব-প্রজেক্ট প্রপোজাল প্রণয়নের কলাকৌশল তুলে ধরেন।

কর্মশালায় জানানো হয়, পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে চার হাজার ১৬ কোটি ৫৭ লাখ টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার ৫০ দশমিক ৯৬ শতাংশ এবং বিশ্ব ব্যাংক ৪৯ দশমিক ৪ শতাংশ অর্থায়ন করবে।

কর্মশালায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক, প্রকল্প বাস্তবায়নের সঙ্গে যুক্ত শিক্ষক ও গবেষক, ইউজিসি, বিশ্ব ব্যাংক ও হিট প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
উচ্চশিক্ষায় বৈশ্বিক অংশীদারত্ব জোরদারে মালয়েশিয়ার সহযোগিতা চায় ইউজিসি
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী