শিগগিরই ১৫০ উপজেলায় ‘মিড ডে মিল’ চালু হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪২আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪২

দেশের ৬২ জেলার ১৫০টি উপজেলায় ‘মিড ডে মিল’ চালু করতে আগামী একনেক বৈঠকে অর্থ অনুমোদন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ইতোমধ্যে ভিন্ন প্রকল্পে দুটি জেলায় মিড ডে মিল চালু হয়ে গেছে বলেও জানান তিনি। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘শিক্ষার হালচাল ও আগামীর ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশনের (জিপিই) ও মালালা ফান্ডের সহযোগিতায় গণসাক্ষরতা অভিযান এই সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘শিক্ষায় বৈষম্য কমাতে চাই। মানসম্মত শিক্ষা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সামনে একনেক মিটিংয়ে ৬২ জেলার ১৫০টি উপজেলায় মিড ডে মিল চালুর জন্য অর্থ অনুমোদন করা হবে আশা করছি। অন্য দুটি জেলায় ইতোমধ্যে অন্য প্রকল্পের আওতায় চালু হয়ে গেছে।’

শিক্ষার্থীদের বিষয়ে তিনি বলেন, ‘আমরা ভাবছি পরীক্ষার বোঝা কমানো দরকার। কিন্তু অভিভাবক ও শিক্ষকরা চান আরও পরীক্ষা চাপানো হোক।’

সিপিডির চেয়ারপার্সন অধ্যাপক রেহমান সোবহান সভাপতিত্বে এবং গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ অনুবিভাগ) রবিউল ইসলাম।

সভায় মূল আলোচনা উপস্থাপন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক এবং প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষা বিষয়ক কনসালটেশন কমিটির আহ্বায়ক ড. মনজুর আহমদ। সম্মানিত আলোচক ছিলেন সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শারমিন্দ নিলোর্মী। ভবিষ্যতের শিক্ষাভাবনা ও নাগরিক সমাজের প্রত্যাশা তুলে ধরেন গণসাক্ষরতা অভিযানের উপ-পরিচালক ড. মোস্তাফিজুর রহমান।

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক