ইএফটিতে শিক্ষক-কর্মচারীদের বেতনের বিষয়ে নতুন নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২৫, ২০:৩০আপডেট : ০৫ মার্চ ২০২৫, ২০:৫৭

দেশের স্কুল কলেজের শিক্ষক-কর্মচারীদের ইএফটিতে বেতন নিশ্চিত করার জন্য তথ্য সংশোধন করতে সময় বাড়ানো হয়েছে। অপরদিকে, স্কুল-কলেজের নতুন এমপিও অনুমোদন পাওয়া শিক্ষক-কর্মচারীদের আগামী ৮ মার্চের মধ্যে প্রতিষ্ঠানের প্রধানের মাধ্যমে এমপিও ইএফটি মডিউলে অনলাইনে প্রয়োজনীয় তথ্য পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (৫ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ সংক্রান্ত আলাদা আদেশ জারি করে। 

তথ্য সংশোধনের আদেশে জানানো হয়— স্কুলের ক্ষেত্রে প্রতিষ্ঠান-প্রধান আগামী ২০ মার্চের মধ্যে আবেদন করবেন। উপজেলা থেকে আবেদন পাঠাবেন ৩০ মার্চের মধ্যে, জেলা থেকে আবেদন পাঠাবেন ১০ এপ্রিলের মধ্যে। আর আঞ্চলিক উপপরিচালক আবেদন পাঠাবেন ২০ এপ্রিলের মধ্যে এবং ২৭ এপ্রিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর অনুমোদন দেবে।

কলেজের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধান আবেদন করবেন সর্বশেষ ২০ মার্চের মধ্যে, আঞ্চলিক উপপরিচালক আবেদন পাঠাবেন একই দিন ২০ মার্চ। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর আবেদন অনুমোদন দেবেন ২৭ মার্চ।

অপর আদেশে স্কুল-কলেজের নতুন এমপিও অনুমোদন পাওয়া শিক্ষক-কর্মচারীদের আগামী ৮ মার্চের মধ্যে প্রতিষ্ঠান-প্রধানের মাধ্যমে এমপিও ইএফটি মডিউলে অনলাইনে প্রয়োজনীয় তথ্য পাঠাতে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

অফিস আদেশে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের অধীন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত যেসব শিক্ষক-কর্মচারীর নতুন এমপিও আবেদন অনুমোদন হয়েছে এবং জানুয়ারি (২০২৫) মাসের এমপিও’র জন্য প্রক্রিয়া করে ইনডেক্স দেওয়া হয়েছে— তাদের আগামী ৮ মার্চের মধ্যে প্রতিষ্ঠান-প্রধানের মাধ্যমে এমপিও ইএফটি মডিউলে ইএফটিতে এমপিও’র অর্থ পাঠানোর জন্য অনলাইনে প্রয়োজনীয় তথ্য পাঠাতে অনুরোধ করা হলো।

এছাড়া যেসব শিক্ষক-কর্মচারী জানুয়ারি মাসে ট্রান্সফার অপশনের মাধ্যমে নতুনভাবে এমপিওভুক্ত/রি-এমপিও হয়েছেন, অর্থাৎ গত ডিসেম্বরে এমপিও-তে নাম ছিল না, কিন্তু জানুয়ারিতে এমপিওভুক্ত/রি-এমপিও হয়েছেন—তাদেরও এমপিও ইএফটি মডিউলে অনলাইনে প্রয়োজনীয় তথ্য পাঠাতে হবে।

অফিস আদেশে আরও বলা হয়, অনেক শিক্ষক-কর্মচারীর ইএফটির তথ্য প্রদানকালে ভুল এন্ট্রি করার কারণে আইবাস প্লাস থেকে ভ্যালিডেশন সঠিক না হওয়ায় অর্থ পাঠানো যায়নি। তাদের ইএফটি তথ্য এন্ট্রি প্যানেলে এডিট অপশন চালু করা হয়েছে। তাদেরও নির্ধারিত এই সময়ের মধ্যে পুনরায় সঠিক তথ্য দেওয়ার জন্য জন্য অনুরোধ করা হলো।

এমপিও ইএফটি মডিউলে তথ্য পাঠানোর পর ডাউনলোড করা হার্ড কপি এবং নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্ট কলেজের ক্ষেত্রে আঞ্চলিক পরিচালক এবং স্কুলের ক্ষেত্রে উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দফতরে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

প্রতিষ্ঠানের প্রধান অনলাইনে পাঠানো তথ্য এবং দাখিল করা হার্ড কপি ডকুমেন্ট যাচাই করে উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (স্কুলের ক্ষেত্রে) এবং আঞ্চলিক পরিচালক (কলেজের ক্ষেত্রে) পরবর্তী কার্যক্রমের জন্য আগামী ১০ মার্চের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে পাঠাবেন। প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দাখিল করা হার্ড কপি ডকুমেন্ট উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (স্কুলের ক্ষেত্রে) এবং আঞ্চলিক পরিচালক (কলেজের ক্ষেত্রে) নিজ নিজ দফতরে সংরক্ষণ করবেন।

/এসএমএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
বিজিএমইএর ৯৯ শতাংশের বেশি কারখানায় বেতন-বোনাস পরিশোধ
এমপিও বাতিলের মুখে ৪৭১ শিক্ষক, ৬৩ জনকে কারণ দর্শানোর নোটিশ
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের