ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে ইউনেস্কোর শিক্ষা-প্রধানের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২৫, ১৭:৫৩আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১৭:৫৩

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো’র নবনিযুক্ত শিক্ষা-প্রধান নোরিহিদে ফুরুকাওয়া। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ইউজিসি সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

সাক্ষাৎকালে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মাছুমা হাবিব, সচিব ড. মো. ফখরুল ইসলাম, আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) জেসমিন পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সভায় ইউজিসি ও ইউনেস্কো’র যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন ‘সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা’ প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সামাজিক ও মানসিক কল্যাণ বিষয়ক গবেষণার ইনসেপশন রিপোর্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ফায়েজ ইউনেস্কোর নবনিযুক্ত শিক্ষা-প্রধানকে স্বাগত জানান এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কল্যাণে ‘সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা’ প্রকল্প গ্রহণের জন্য তাকে ধন্যবাদ জানান। তিনি এ প্রকল্প যথাযথভাবে বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন। 

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া আন্দোলনকারী শিক্ষার্থীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ‘সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা’ প্রকল্পের আওতায় দেশের ২২টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থীকে মানসিক স্বাস্থ্যসেবা উদ্যোগ নেওয়া হয়েছে। ইউজিসি ও ইউনেস্কো যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করছে।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
উচ্চশিক্ষায় বৈশ্বিক অংশীদারত্ব জোরদারে মালয়েশিয়ার সহযোগিতা চায় ইউজিসি
আশ্বাসে থেমে আছে ইউজিসি, সম্পূরক বৃত্তির টাকা পাননি জবি শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম