শিক্ষা সংস্কার

প্রাথমিকে নতুন কারিকুলামই থাকছে, কারিগরি অনার্সে দেওয়া হবে দুটি সনদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২৫, ২২:২৪আপডেট : ২৫ জুন ২০২৫, ২২:৩৬

অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত যেসব সংস্কার করেছে তার একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে শিক্ষা সংস্কারের উল্লেখযোগ্য নতুন কিছু নেই। তবে সেখানে বলা হয়েছে, কারিগরি শিক্ষায় অনার্স বিষয়ের ক্ষেত্রে শিক্ষার্থীরা দুটি সনদ পাবেন। 

বুধবার (২৫ জুন) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই প্রতিবেদনটি গণমাধ্যমে পাঠানো হয়।

প্রতিবেদনে টেক্সটবুক অ্যান্ড কারিকুলাম নিয়ে বলা হয়েছে, মাধ্যমিক শিক্ষা স্তরের জন্য নতুন পাঠ্যক্রমটি বাতিল করা হলেও প্রাথমিক শিক্ষার জন্য এখনও বলবৎ রয়েছে। আর মাধ্যমিক শিক্ষার বিপরীতে শিক্ষণ এবং শেখার প্রক্রিয়ার একটি মসৃণ ধারাবাহিকতা নিশ্চিত করেছে।

প্রাথমিক শিক্ষার সংস্কার নিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য মৌলিক চাকরিকালীন প্রশিক্ষণের সময়কাল আগের সরকার দেড় বছর থেকে কমিয়ে এক বছর করেছে। ইইউর অর্থায়নে একটি গবেষণার সুপারিশের পর অন্তর্বর্তী সরকার প্রশিক্ষণের সময়কাল সংশোধন করে ১০ মাস করেছে।

তবে প্রাথমিকের বেসিক প্রশিক্ষণ কোর্স ‘ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন’ ১০ মাসের কোর্স চালু হয়েছে বিগত সরকারের সময়ই। বিদ্যমান কোর্সে ছয় মাস অ্যাকাডেমিক এবং ছয় মাস বিদ্যালয়ে প্র্যাকটিস টিচিং অন্তর্ভুক্ত করা হয়েছে।

কারিগরি শিক্ষার ক্ষেত্রে প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যমান চার বছরের সম্মান প্রোগ্রামকে তিন বছরের অ্যাকাডেমিক কোর্সে পুনর্গঠন করা, আর কারিগরি শিক্ষার ওপর দৃষ্টি নিবদ্ধ করে এক বছরের ডিপ্লোমা প্রদান করা হবে। স্নাতকরা দুটি পৃথক সার্টিফিকেট পাবেন, একটি সম্মান ডিগ্রির জন্য এবং অন্যটি কারিগরি ডিপ্লোমার জন্য।

/এসএমএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের