‘শিক্ষা ও শিল্পক্ষেত্রে সেতুবন্ধন তৈরিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ভূমিকা রাখবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২৫, ১৯:০৭আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১৯:০৭

শিক্ষা ও শিল্পক্ষেত্রের মধ্যে সেতুবন্ধন তৈরিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিমত প্রকাশ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) নেতারা। 

মঙ্গলবার (৫ আগস্ট) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) কার্যালয়ে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে ড. মো. সবুর খানকে আনুষ্ঠানিক অভিনন্দন জানানো হয়। এ অনুষ্ঠানে ডিসিসিআই ও এপিইউবি নেতারা তাদের অভিমত তুলে ধনে। 

বক্তারা অনুষ্ঠানে বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা ও শিল্পক্ষেত্রের মধ্যকার দূরত্ব কমিয়ে আনার ক্ষেত্রে একটি রূপান্তরমূলক ভূমিকা পালন করবে।  দক্ষ জনশক্তি গড়ে তোলা, উদ্ভাবনে উৎসাহ প্রদান এবং বৈশ্বিক বাজারে দেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধির জন্য শিল্প ও শিক্ষা ক্ষেত্রের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে তোলা অপরিহার্য।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকিন আহমেদ, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান এবং ডিসিসিআই-এর ১৪ জন সাবেক সভাপতি, বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে ড. মো. সবুর খানকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানান। এ সময় এপিইউবি’র নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান বেনজীর আহমেদ উপস্থিত ছিলেন।

ডিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত এই বিশেষ আয়োজনে নেতারা সবুর খানের দূরদর্শী নেতৃত্ব ও শিক্ষা ও উদ্যোক্তা ক্ষেত্রে তার অবদানের প্রশংসা করেন।

বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান মো. সবুর খান ডিসিসিআই ও আইসিসি-বি নেতাদের ধন্যবাদ জানান এবং শিক্ষাকে শিল্প ক্ষেত্রের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সবুর খান বলেন, গবেষণা, অংশীদারত্ব এবং সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কার্যকর ভূমিকা পালন করবে— এটাই এপিইউবি’র প্রধান লক্ষ্য।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আলাদাভাবে বিবেচনা করতে চায় না ইউজিসি 
হাজারীবাগে স্বামীর সঙ্গে অভিমানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ‘আত্মহত্যা’
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী