সোমবার থেকে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ আগস্ট ২০২৫, ০০:১৬আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০০:১৬

গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে সোমবার (১১ আগস্ট) থেকে।

রবিবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে সকাল ১০টায় অ্যাকাডেমিক প্রাঙ্গণে ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থী, উপাচার্য, ট্রেজারার, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থাকবেন। 

ওরিয়েন্টেশন পর্বে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম, নিয়ম-কানুন এবং বিশ্ববিদ্যালয় পরিচিতি সম্পর্কে অবহিত করা হবে। 

ওরিয়েন্টেশন পর্বের পর নির্ধারিত রুটিন অনুযায়ী তাদের ক্লাসগুলো অনুষ্ঠিত হবে।

নতুন শিক্ষাবর্ষে আধুনিক শিক্ষাক্রম, প্রযুক্তিনির্ভর পাঠদান, সহশিক্ষা কার্যক্রম ও গবেষণামূলক কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

/এসএমএ/এমকেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম