প্রাথমিকে শিক্ষক নিয়োগ

নারী কোটা বাতিল, বিজ্ঞান-প্রার্থীদের কোটা ২০ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২৫, ২১:৪৭আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ২২:২৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে রাখা হয়নি নারী কোটা। তবে বিগত আওয়ামী লীগ সরকারের সময় ২০২৪ সালের ২৩ জুলাই জারি করা সংশোধিত কোটা পদ্ধতি বহাল রাখা হয়েছে। সে অনুযায়ী মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ নিয়োগ দেওয়া হবে, আর ৭ শতাংশ নেওয়া হবে কোটার ভিত্তিতে। মেধার ভিত্তিতে নির্ধারিত ৯৩ শতাংশের মধ্যে ২০ শতাংশ বিজ্ঞান বিষয়ের শিক্ষক নিয়োগের কোটা রাখা হয়েছে।

এছাড়া বিধিমালায় কোন বিষয়ে নতুন করে গুরুত্ব দেওয়া হয়েছে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ’৯৩ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে—এই ৯৩ শতাংশের মধ্যে ২০ শতাংশ নেওয়া হবে বিজ্ঞান বিষয়ে স্নাতক প্রার্থীদের, আর ৮০ শতাংশ অন্যান্য বিষয়ে স্নাতক প্রার্থীদের নেওয়া হবে।

নতুন বিধিমালায় নারী কোটা ও জেলা কোটা রাখা হয়নি উল্লেখ করে মহাপরিচালক বলেন, ‘নারী কোটা ও  জেলা কোটা রাখা হয়নি। আর এসএসসি, এইচএসসি ও স্নাতক পর্যন্ত কোনও পরীক্ষায় একটিতে তৃতীয় শ্রেণি থাকলে যে কেউ আবেদন করতে পারবে না। মেধার ভিত্তিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে ৯৩ শতাংশের বাইরে সরকার নির্ধারিত (৭ শতাংশ) কোটা বহাল থাকবে।’ 

গত ২৮ জুলাই ‘সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ জারি করে সরকার। ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ক্ষমতাবলে এই বিধিমালা জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 

নতুন জারি করা বিধিমালার বিশেষ বিধানে বলা হয়, শিক্ষক নিয়োগ উপজেলা ও ক্ষেত্রমতে থানাভিত্তিক হবে। সরাসরি নিয়োগের ক্ষেত্রে নিয়োগযোগ্য ৯৩ শতাংশ মেধাভিত্তিক প্রার্থীদের মধ্যে ২০ শতাংশ বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদের দ্বারা এবং ৮০ শতাংশ পদ অন্যান্য বিষয়ে স্নাত ডিগ্রিধারী প্রার্থীদের দ্বারা মেধাক্রম অনুযায়ী নিয়োগযোগ্য হবে। 

বিধিমালার অধীনে সরাসরি নিয়োগযোগ্য ৭ শতাংশের মধ্যে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫ শতাংশ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ১ শতাংশ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১ শতাংশ কোটা বহাল রাখা হয়।

বিধিমালায় কোটার বিষয়ে বিশেষ বিধানে আরও বলা হয়, কোটা বিভাজনের ক্ষেত্রে সরকার পরবর্তী সময়ে কোনও ভিন্নরূপ সিদ্ধান্ত গ্রহণ করলে নতুনভাবে জারি করা বিধান অনুসরণ করতে হবে।

/এসএমএ/এপিএইচ/এমওএফ/   
সম্পর্কিত
প্রধান শিক্ষক ছাড়াই চলছে এক জেলার ৫৮৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়
সুপারিশ পাওয়া প্রাথমিক শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: শুরু থেকে যেভাবে নেবেন সেরা প্রস্তুতি
সর্বশেষ খবর
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ 
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ 
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়