ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
৩০ জুলাই ২০২৬, ০৪:৪১আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১৭:২৮

নিজের প্রকৃত পরিচয় গোপন করে ‘মিরাজ’ নামে পরিচয় দেওয়ার চেষ্টা করেন চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রথমে নিজের নাম ‘মিরাজ’ এবং বাড়ি ‘ঢাকায়’ বলে দাবি করেন। তবে পুলিশের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করেন, তার বাড়ি চট্টগ্রামে। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তা এ তথ্য বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারের সময় ঘটনাস্থলেই পুলিশ সদস্যরা তার পরিচয় নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞাসাবাদ করেন। প্রথমে নাম জানতে চাইলে তিনি বলেন আমার নাম মিরাজ। পরে বাড়ির ঠিকানা জানতে চাইলে প্রথমে ঢাকার কথা বললেও পরবর্তীতে চট্টগ্রামের বাসিন্দা বলে স্বীকার করেন। জিজ্ঞাসাবাদের ওই ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এর আগে মঙ্গলবার রাতে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকায় যৌথ অভিযানে তিন সহযোগীসহ গ্রেফতার হন ডেভিড ইমন। 

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলামের নেতৃত্বে যশোর-নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে তাকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, ভারত থেকে দেশে প্রবেশের চার দিনের মাথায় তিনি পুনরায় ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। চট্টগ্রাম জেলা পুলিশের অনুরোধে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি মডেল থানার মোট নয়টি টিম যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযানের অংশ হিসেবে যশোর-নড়াইল সড়কে বিজিবির দক্ষিণ-পশ্চিম অঞ্চলের হেডকোয়ার্টার সংলগ্ন ঝুমঝুমপুর এলাকায় চেকপোস্ট বসানো হয়। সেখানে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ডেভিড ইমন ও তার সহযোগীদের গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেফতার করা হয়েছে। প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।

/এএম/

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
মাদক নিয়ে সংবাদের জেরে সাংবাদিকের বাসায় গুলি, গ্রেফতার ৩
ডোপ টেস্টের উদ্যোগের কথা বলছে পুলিশদুই দিন ধরে থানা থেকে পুলিশ কর্মকর্তা উধাও, বাসায় গিয়েও সন্ধান মেলেনি
রায়ের পর রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
দুই বছরে কতটি কারখানা বন্ধ: বেকার হয়েছে কত হাজার?
দুই বছরে কতটি কারখানা বন্ধ: বেকার হয়েছে কত হাজার?
সেন্সর বোর্ডে প্রীতি জিনতা থেকে সুনীল শেঠি, ১৮ সদস্যের তালিকায় আর কারা
সেন্সর বোর্ডে প্রীতি জিনতা থেকে সুনীল শেঠি, ১৮ সদস্যের তালিকায় আর কারা
এশিয়ান গেমসে শুরু নারীদের ক্রিকেট, বাংলাদেশ সর্বশেষ কোন পদক জিতেছিল? 
এশিয়ান গেমসে শুরু নারীদের ক্রিকেট, বাংলাদেশ সর্বশেষ কোন পদক জিতেছিল? 
নবায়নযোগ্য জ্বালানিতে দেড় হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে সরকার, সুদের হার ৬ শতাংশ 
নবায়নযোগ্য জ্বালানিতে দেড় হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে সরকার, সুদের হার ৬ শতাংশ 
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে