দেশের উন্নয়নে কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে: গণশিক্ষা উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৫আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৫

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘দেশের উন্নয়নে কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে।’

সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মিলনায়তনে ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৫’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা প্রদান ও তারুণ্যের উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘আমাদের দেশে প্রচুর উচ্চশিক্ষিত লোক রয়েছে, যারা বেকার ও অদক্ষ। ফলে এই শিক্ষার কোনও মূল্য নেই। তাদেরকে সত্যিকার অর্থে জনসম্পদে রূপান্তরিত করতে হলে কর্মমুখী শিক্ষার মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে। আমাদের শিক্ষাব্যবস্থায় সামগ্রিকভাবে পরিবর্তন আনতে পারলে আমরা আরও এগিয়ে যেতে পারবো। না হলে আমাদের দেশে শিক্ষিত বেকার বৃদ্ধি পাবে। প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে।’

উপদেষ্টা আরও বলেন, ‘বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝরে পড়ার মূল কারণ হচ্ছে দারিদ্র্য। এ ক্ষেত্রে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কারণ তারা দক্ষতাভিত্তিক সাক্ষরতা, জীবনব্যাপী শিক্ষা ও বাজারের চাহিদাভিত্তিক শিক্ষা কর্মসূচির ওপর জোর দিচ্ছে।’

প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব উল আলম, বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি সুজান ভাইজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তী স্বাগত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপদেষ্টা ‘উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা’ প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন।‌ ব্যক্তি ক্যাটাগরিতে প্রদীপ বিশ্বাস, প্রতিষ্ঠান ক্যাটাগরিতে ইউসেপ, বাংলাদেশ ‘উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা’ লাভ করেছে।

/এসএমএ/এমএইচআর/
সম্পর্কিত
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
রংপুরে প্রাথমিক শিক্ষিকার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ
শিক্ষাক্রমে আসছে বড় পরিবর্তন, দুই শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বই
সর্বশেষ খবর
অবসরের আভাস দিয়ে মার্টিনেজ, ‘এটাই সরে দাঁড়ানোর সময় কিনা ভাবছি’
অবসরের আভাস দিয়ে মার্টিনেজ, ‘এটাই সরে দাঁড়ানোর সময় কিনা ভাবছি’
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
জুলাই চেতনার ব্যবসা তাহলে কারা করছে?  
জুলাই চেতনার ব্যবসা তাহলে কারা করছে?  
ভারতের জেন-জিও কি সরকার উৎখাতের পথে
ভারতের জেন-জিও কি সরকার উৎখাতের পথে
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু