বীর মুক্তিযোদ্ধার নাম বাদ দিয়ে ‘দাঁতভাঙ্গা আদর্শ কলেজ’ নাম প্রস্তাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২৫, ২১:৩৬আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ২১:৩৮

সাতক্ষীরা সদরের বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের নামের পরিবর্তে দাঁতভাঙ্গা আদর্শ উচ্চবিদ্যালয় নামকরণ করার প্রস্তাব দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। এছাড়া ভোলার চরফ্যাশন উপজেলার জনতা বাজার কলেজের নাম পরিবর্তন করে জনতা বাজার জিয়াউর রহমান (ডিগ্রি) কলেজ নামকরণ করারও প্রস্তাব করা হয়।

সোমবার (১৩ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

অফিসে আদেশে জানানো হয়, শিক্ষা বোর্ড থেকে নামকরণের প্রস্তাব করা হয়েছে। রেওয়াজ অনুযায়ী প্রতিষ্ঠান থেকে শিক্ষা বোর্ডের কাছে নাম পরিবর্তনের জন্য প্রস্তাব পাঠানো হয়ে থাকে। শিক্ষা বোর্ড তা অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠায়।

অফিস আদেশে এই দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের বিষয়ে সরেজমিন পরিদর্শন করে সুস্পষ্ট মতামত পাঠাতে সংশ্লিষ্ট জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়।    

৬ কলেজের নাম পরিবর্তন

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ভাদুরীরচর কলেজের নাম পরিবর্তন করে হাদিরা ভাদুরীরচর আব্দুস সালাম পিন্টু কলেজ, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঠুকুরিয়া ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে ঠুকুরিয়া কলেজ, বগুড়া সদরের ঠেঙ্গামারা আনসার হোসনে-আরা নৈশ মহাবিদ্যালয়ের নাম পরিবর্তন করে ঠেঙ্গামারা আনসার হোসনে-আরা মহাবিদ্যালয়, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খোলারহাট মহাবিদ্যালয় নাম পরিবর্তন করে বীর শহিদ আবু সাঈদ স্মৃতি কলেজ এবং এই জেলার ফুল বাড়ির রাশেদ খান মেনন মহাবিদ্যালয় নাম পরিবর্তন করে দাশিয়ার ছড়া মহাবিদ্যালয় করা হয়েছে।

/এসএমএ/আরআইজে/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন স্থগিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী