এইচএসসি ও সমমান-২০২৫

জিপিএ ও পাসের হারে এগিয়ে মেয়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
১৬ অক্টোবর ২০২৫, ১১:১৭আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ১২:৩৭

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় এবারও জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে রয়েছেন ছাত্রীরা। এ বছর ছাত্রীদের পাসের হার ৬২ দশমিক ৯৭ শতাংশ। আর ছাত্রদের পাসের হার প্রায় ৫৪ দশমিক ৬০ শতাংশ। সেই হিসাবে পাসের হারে ছাত্রীরা ৮ দশমিক ৩৭ শতাংশ এগিয়ে রয়েছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সব শিক্ষা বোর্ড থেকে একযোগে এ ফল প্রকাশ করা হয়।

ঢাকা শিক্ষা বোর্ড মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন বাংলাদেশ আন্তঃশিক্ষা শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডর চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এ বছর মোট ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন। আর ফেল করেছেন ৫ লাখ ৮ হাজার ৭০১ জন।

উত্তীর্ণ মোট শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী তিন লাখ ৯৩ হাজার ৯৬ জন। আর ছাত্র তিন লাখ ৩৩ হাজার ৮৬৪ জন।

ছাত্রীদের গড় পাসের হার ৬২ দশমিক ৯৭ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৫৪ দশমিক ৬০ শতাংশ।

মোট জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন। এর মধ্যে ছাত্রী ৩৭ হাজার ৪৪ জন এবং ছাত্র ৩২ হাজার ৫৩ জন। ছেলেদের চেয়ে ৪ হাজার ৯৯১ জন মেয়ে জিপিএ-৫ বেশি পেয়েছেন।

/এসএমএ/এম/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
কেন এগিয়ে আসছে এসএসসি পরীক্ষা
জানা গেলো ২০২৭ সালের এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম