বিদ্যালয়টির পরিবর্তিত নাম ‘উম্মুল কুরা হাই স্কুল’

বাংলা টিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২৫, ২২:২৮আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ২২:২৮

বরগুনা জেলার তালতলী উপজেলার গাবতলী জি এস নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘উম্মুল কুরা হাই স্কুল’ করা হয়েছে। অন্যদিকে যশোর জেলার অভয়নগর উপজেলার ‘জে জে আই নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ সরকারি করা হয়েছে।

গত বৃহস্পতি (২৩ অক্টোবর) ও রবিবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আলাদা আদেশ জারি করা হয়।  

গত ২৩ অক্টোবরের অফিস আদেশে বলা হয়, বরগুনা জেলার তালতলী উপজেলার ‘গাবতলী জি এস মডেল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ এর নাম পরিবর্তন করে ‘উম্মুল কুরা হাই স্কুল’ নামে নামকরণ করার বিষয়ে সম্মতি জ্ঞাপন করা হলো।

রবিবারের (২৭ অক্টোবর) অফিস আদেশে বলা হয়, যশোর জেলার অভয়নগর উপজেলার ‘জে জে আই নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ একই নামে সরকারি করা হলো। প্রচলিত বিধি-বিধানের আলোকে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের আত্তীকরণ করা হবে। আত্তীকৃত শিক্ষক-কর্মচারীর চাকরি বদলিযোগ্য হবে না।

প্রসঙ্গত, সৌদি আরবের সরকারি একটি ইসলামিক বিশ্ববিদ্যালয়ের নাম উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়। ১৯৪৯ সাল থেকে এটি শরীয়া কলেজ হিসাবে পরিচালিত হয়। ১৯৮১ সালে একে বিশ্ববিদ্যালয়ে উন্নিত করা হয় এবং নামকরণ করা হয় উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে উম্মুল কুরা নামে আরও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

/এসএমএ/আরআইজে/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন স্থগিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক