ইউজিসির কাছে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ৬ দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২৫, ১৭:৫৭আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ১৭:৫৭

সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে সম্প্রতি ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে ছয় দফা দাবি জানিয়েছেন সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এই দাবিগুলো তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ড্যাফোডিলের প্রশাসনের আনা অভিযোগকে ‘মিথ্যা’ বলে দাবি করেন। তারা জানান, ঘটনার পর থেকে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের লক্ষ্য করে সাইবার বুলিং করা হচ্ছে।

ইংরেজি বিভাগের ৬০তম ব্যাচের শিক্ষার্থী নাঈম ইসলাম সংবাদ সম্মেলনে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পক্ষ থেকে ছয় দফা দাবি পেশ করেন। তাদের দাবিগুলো হলো—

 ১. ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে অগ্নিসন্ত্রাস, লুটপাট ও মিথ্যাচারের দায় স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চাইতে করতে হবে।

২. হামলায় আহত সিটি ইউনিভার্সিটির সব শিক্ষার্থীর চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহন করতে হবে এবং ভাঙচুরে সিটি ইউনিভার্সিটির ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও বিনষ্ট পরিবহনগুলোর ক্ষতিপূরণ দিতে হবে।

 ৩. যেসব ড্যাফোডিল শিক্ষার্থী সরাসরি এই ধ্বংসযজ্ঞে জড়িত এবং যারা বিভিন্ন মাধ্যমে ছাত্রদের উসকে দিয়েছে, তাদের বিরুদ্ধে সুস্পষ্ট তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তাদের ছাত্রত্ব বাতিল করতে হবে।

৪. হামলার রাতে বারবার সহযোগিতা চাওয়ার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা না পাওয়ার কারণ খতিয়ে দেখতে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে এবং দায়িত্ব অবহেলার শাস্তি বিধান করতে হবে।

৫. এই ঘটনায় প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশনের (এপিইউবি) সভাপতি সবুর খানের নীরবতা পক্ষপাতদুষ্টতাকে প্রমাণ করে, তাই শিক্ষার্থীরা তার অপসারণ দাবি করেন।

৬. শিক্ষার্থীরা দ্রুত সময়ে ক্লাসে ফিরে যেতে চান। তবে দাবিগুলো পূরণ হওয়ার পরই উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম একসঙ্গে শুরু করতে হবে।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দাবির পরিপ্রেক্ষিতে কোনও নিরপেক্ষ সমাধান না হয়, তবে তারা ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবেন।

/এএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
উচ্চশিক্ষায় বৈশ্বিক অংশীদারত্ব জোরদারে মালয়েশিয়ার সহযোগিতা চায় ইউজিসি
আশ্বাসে থেমে আছে ইউজিসি, সম্পূরক বৃত্তির টাকা পাননি জবি শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের