পাবলিক বিশ্ববিদ্যালয়ের হিসাব রক্ষণ প্রক্রিয়ার মানোন্নয়ন প্রয়োজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২৫, ১৯:৩৩আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ১৯:৩৯

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রচলিত হিসাব রক্ষণ প্রক্রিয়ার মানোন্নয়ন এবং একটি সুনিয়ন্ত্রিত কাঠামোর আওতায় আনার প্রয়োজন মনে করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

সোমবার (৩ নভেম্বর) ইউজিসি সভাকক্ষে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর হিসাব রক্ষণ প্রক্রিয়ার মানোন্নয়নের লক্ষ্যে ইউজিসির অডিট বিভাগের সঙ্গে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের সভায় এ কথা জানানো হয়।

ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের আর্থিক প্রতিবেদন পরিবীক্ষণ বিভাগের প্রতিনিধিরা এই সভা করেন।

ইউজিসি’র অডিট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলামের সভাপতিত্বে সভায় ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের আর্থিক (এফআরসি) প্রতিবেদন পরিবীক্ষণ বিভাগের নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম এবং নিরীক্ষা চর্চা পুনরীক্ষণ বিভাগের নির্বাহী পরিচালক মো. তারেক কামাল উপস্থিত ছিলেন।

এছাড়াও সভায় ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, অর্থ, হিসাব ও বাজেট বিভাগের পরিচালক মো. রেজাউল করিম হাওলাদার, অডিট বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) নাহিদ সুলতানা এবং একই বিভাগের অতিরিক্ত পরিচালক মো. আ. মান্নানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক ব্যবস্থাপনায় সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণের লক্ষ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রচলিত হিসাবরক্ষণ প্রক্রিয়ার মানোন্নয়ন এবংএকটি সুনিয়ন্ত্রিত কাঠামোর আওতায় আনয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এছাড়া তিনি এফআরসি কর্তৃক প্রণীত হিসাব সংরক্ষণের ৫ টি ফ্রেমওয়ার্কের মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের হিসাবরক্ষণ উপযোগী ফ্রেমওয়ার্ক নির্ধারণের বিষয়ে আলোচনা করার জন্য এফআরসি প্রতিনিধিদের আহ্বান জানান।

সভায় এফআরসি‘র নির্বাহী পরিচালকরা দেশের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়সগুলোর হিসাবরক্ষণের উপযোগী আন্তর্জাতিকভাবে গৃহীত ও মানসম্পন্ন স্ট্যান্ডার্ডগুলো এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য যে, ইউজিসি ও এফআরসি যৌথভাবে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের হিসাব ও নিরীক্ষার স্ট্যান্ডার্ডস প্রণয়ন এবং আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে কমিশন সব পাবলিক বিশ্ববিদ্যালয়কে একটি অভীন্ন প্লাটফর্মে আনয়নের জন্য সফটওয়্যার চালুর বিষয়ে একমত পোষণ করেন।

/এসএসএ/এপিএইচ/
সম্পর্কিত
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
উচ্চশিক্ষায় বৈশ্বিক অংশীদারত্ব জোরদারে মালয়েশিয়ার সহযোগিতা চায় ইউজিসি
আশ্বাসে থেমে আছে ইউজিসি, সম্পূরক বৃত্তির টাকা পাননি জবি শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম