ঢাবি ‘যোগাযোগ বৈকল্য’ বিভাগে ভাষা-বাচন সমস্যা শনাক্তে প্রোগ্রাম

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩১ মার্চ ২০১৬, ২২:০৮আপডেট : ৩১ মার্চ ২০১৬, ২২:০৮

ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘যোগাযোগ বৈকল্য’ বিভাগের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও অটিজম সচেতনতা দিবস আগামী ২ এপ্রিল শনিবার। এ উপলক্ষে বিভাগটির পক্ষ থেকে শিশু ও বয়স্কদের ভাষা ও বাচন সমস্যা শনাক্তকরণ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।
ওইদিন সকাল সাড়ে ১০টা থেকে শুরু করে দুপুর ১টা পর্যন্ত ঢাবি সিরাজুল ইসলাম লেকচার হলে (লেকচার থিয়েটার বিল্ডিং) এ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে অটিস্টিক, সিপি, এডিএইচডি, ডাউন সিনড্রোমসহ অন্যান্য ভাষা বৈকল্যে আক্রান্ত শিশু ও বয়স্ক স্ট্রোকের রোগীদের বিনামূল্যে ভাষা ও বাচন সমস্যা শনাক্ত করা হবে।
শনাক্তকরণ কার্যক্রমে ডাক্তার, মনোবিজ্ঞানী, স্পিচ থেরাপিস্ট, ফিজিও থেরাপিস্ট, ডেন্টিস্টদের সমন্বয়ে গড়া বিশেষজ্ঞ বোর্ড অংশ নেবেন। এর পাশাপাশি রোগীদের ফ্রি দন্ত্য, মেডিকেল ও ফিজিওথেরাপি চেকআপ করা হবে।
এজন্য রেজিস্ট্রেশন করতে ও বিস্তারিত জানতে যোগাযোগ করতে হবে: যোগাযোগ বৈকল্য বিভাগ, কক্ষ- ২০৮৮, কলাভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়। মোবাইল ফোন নম্বর- ০১৯১৮১০৮৫৬৬, ০১৭৯৭৩৪১৪৫৭, ০১৭১৬৬৩৭৯৯২, ০১৭১২৭৪৯৫৪৫, ০১৯৩৭১২৯৭৭২, ০১৭১৫০৪০৮০২, ০১৬৭৫৭৬৫০৪২।

/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম