উচ্চশিক্ষা কমিশনের খসড়া প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২৫, ২১:২৩আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ২১:২৩

‘বাংলাদেশ উচ্চশিক্ষা কমিশন ২০২৫ অধ্যদেশ’ এর খসড়া প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই অধ্যাদেশ জারি হলে বিদ্যামান ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)’ বিলুপ্ত হবে।

বিশ্ববিদ্যালয় মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে গত ১০ ডিসেম্বর সই করা অফিস আদেশে প্রকাশ করা হয়েছে ওয়েবসাইটে। অফিস আদেশে জানানো হয়, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে খসড়ার ওপর মতামত পাঠাতে অনুরোধ জানায় মন্ত্রণালয়।

খসড়া অধ্যাদেশে জানানো হয়, ১৯৭৩ সালের বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন রহিতক্রমে বাংলাদেশ উচ্চশিক্ষা কমিশন ২০২৫ অধ্যদেশ প্রণয়ন করা হয়েছে।

এতে বলা হয়, যেহেতু বিশ্ববিদ্যালয়গুলোকে উপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলে তোলার জন্য পৃষ্টপোষকতা ও সহায়তা দিতে এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে একটি একক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে রূপান্তর করে একটি উচ্চশিক্ষা কমিশন গঠন করা অপরিহার্য ও জরুরি হয়ে পড়েছে।

বর্তমানে সংসদ ভেঙে যাওয়া অবস্থায় থাকায় এবং রাষ্ট্রপতির সন্তোষের ভিত্তিতে আশু ব্যবস্থা নেওয়ার জন্য অধ্যাদেশ জারির উদ্যোগ নেওয়া হয়েছে।

খসড়া অধ্যাদেশে বলা হয়, এই অধ্যদেশ জারির সঙ্গে সঙ্গে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বিলুপ্ত হবে এবং এর স্থলে বাংলাদেশ উচ্চশিক্ষা কমিশন প্রতিষ্ঠিত হয়েছে বলে গণ্য হবে।

উচ্চশিক্ষা কমিশনের খসড়ায় বলা হয়, কমিশন একজন চেয়ারম্যান, আট জন খণ্ডকালীন সদস্য এবং ১০ জন সদস্য সমন্বয়ে গঠিত হবে।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম