বঙ্গবন্ধু মুজিব-ইন্দিরা বাদ, সরকারীকরণ অসম্পূর্ণ দুই শিক্ষাপ্রতিষ্ঠানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৩আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৩

পঞ্চগড়ের বোদা উপজেলার বঙ্গবন্ধু মুজিব-ইন্দিরা সরকারি মহাবিদ্যালয় নাম থেকে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে সরকারি বঙ্গবন্ধু কলেজের নাম পরিবর্তন করে করা হয়েছে পদ্মা সরকারি কলেজ।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে। বুধবার (২৩ ডিসেম্বর) সই করা আদেশে আবারও নাম পরিবর্তন করা হয়েছে। 

অফিস আদেশে বলা হয়, কলেজ দুটো সরকারীকরণ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় সরকারি শব্দ বাদ দিয়ে নাম সংশোধন করা হলো।

অন্তর্বর্তী সরকারের সময় কলেজটির নাম পরিবর্তন করা হলো দুই বার। প্রথম দফায় গত ১৭ জুলাই দিনাজপুর শিক্ষা বোর্ড পঞ্চগড়ের বোদার কলেজটির বঙ্গবন্ধু মুজিব-ইন্দিরা বাদ দিয়ে কলেজটির নাম করা হয়েছিল কাজলদিঘী কালিয়াগঞ্জ সরকারি কলেজ।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ রাজশাহীর সরকারি বঙ্গবন্ধু কলেজের নাম পরিবর্তন করে সরকারি পদ্মা কলেজ নামকরণ করে। মঙ্গলবারের (২৩ ডিসেম্বর) অফিস আদেশে আবার নাম পরিবর্তন করে সরকারি শব্দ বাদ দেওয়া হলো। অফিস আদেশে সরকারীকরণ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় সরকারি শব্দ বাদ দেওয়া হয়।

/এসএমএ/এমকেএইচ/
সম্পর্কিত
এমপিও বাতিলের মুখে ৪৭১ শিক্ষক, ৬৩ জনকে কারণ দর্শানোর নোটিশ
এসএসসির প্রথম দিনে নকলের দায়ে ছয় শিক্ষার্থী ও এক পরিদর্শক বহিষ্কার
লটারি পদ্ধতি বাদ, ভর্তি অংশীজনের মতামতে
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম