লটারি পদ্ধতি বাদ, ভর্তি অংশীজনের মতামতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ মার্চ ২০২৬, ২৩:০৬আপডেট : ১৬ মার্চ ২০২৬, ২৩:০৬

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের ঘোষণার পর সরকারি ও বেসকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া বাতিল করে নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। নির্দেশনায় বলা হয়েছে, অংশীজনদের মতামতের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম গ্রহণ করা হবে। 

সোমবার (১৬ মার্চ) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, বর্তমানে সারা দেশে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম পরিচালিত হচ্ছে। ২০২৭ সাল থেকে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া বাতিল করে অংশীজনদের মতামতের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম নেওয়া হবে।

নির্দেশনায় ২০২৫ সালের ১৩ নভেম্বর এবং ১৯ নভেম্বরের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা সরকারি/বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা দু’টি বাতিল করার কথাও জানানো হয়। 

এর আগে আজ বিকালে সচিবালয়ে ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী আগামী বছর থেকে লটারি পদ্ধতি বাতিলের ঘোষণা দেন। শিক্ষামন্ত্রীর ঘোষণায় বিভিন্ন মহল থেকে এ সিদ্ধান্তের সমালোচনা শুরু হয়। 

এক বিবৃতিতে অভিভাবক ঐক্য ফোরাম জানায়, শিক্ষামন্ত্রীর এতো তাড়াতাড়ির ঘোষণায় ভর্তি কোচিং বাণিজ্য সম্প্রসারিত হবে এবং ভর্তি বাণিজ্য পুরোদমে চালু হবে। কোনও মতেই নামকরা স্কুলের ভর্তি বাণিজ্য বন্ধ করতে পারবে না শিক্ষা মন্ত্রণালয়।

/এসএমএ/এবিএম/
সম্পর্কিত
১ অক্টোবর যোগ দেবেন ১৪৩৮৪ সহকারী শিক্ষক
চার কোটি মানুষকে সাক্ষরতার আওতায় আনতে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর করার তাগিদ
মাদক ও মোবাইল আসক্তি কাটাতে তরুণদের বই পড়ার আহ্বান শিক্ষামন্ত্রীর
সর্বশেষ খবর
গ্যালিলি সৈকতে মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণ
গ্যালিলি সৈকতে মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণ
বেনজীরকে ফেরাতে কী ব্যবস্থা, দ্রুত সংসদকে জানাতে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পিকারের নির্দেশ
বেনজীরকে ফেরাতে কী ব্যবস্থা, দ্রুত সংসদকে জানাতে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পিকারের নির্দেশ
পশ্চিম তীরে ইউরোপীয় নিষেধাজ্ঞায় যোগ দেবে না যুক্তরাষ্ট্র
পশ্চিম তীরে ইউরোপীয় নিষেধাজ্ঞায় যোগ দেবে না যুক্তরাষ্ট্র
ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি কমানোর পথে যুক্তরাষ্ট্র
ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি কমানোর পথে যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
দুই পুলিশ সদস্য আটক
দুই পুলিশ সদস্য আটক