শিক্ষার্থী ভিসায় বায়োমেট্রিক বাধ্যতামূলক করলো অস্ট্রেলিয়া 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৪আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১৫:০৭

অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে বায়োমেট্রিক তথ্য প্রদান বাধ্যতামূলক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। যদি কোনও আবেদনকারী নির্দিষ্ট সময়ের মধ্যে বায়োমেট্রিক সরবরাহ না করেন, তবে তার ভিসার আবেদন সরাসরি প্রত্যাখ্যান করা হতে পারে। রবিবার (২৮ ডিসেম্বর) এক বার্তায় অস্ট্রেলিয়া গমনে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের এই বিষয়ে সতর্ক করেছে ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন। 

বার্তায় জানানো হয়, স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করার পর ইমিগ্রেশন বিভাগ থেকে আবেদনকারীকে বায়োমেট্রিক তথ্য দেওয়ার অনুরোধ জানানো হতে পারে। আপনি যদি অস্ট্রেলিয়ার বাইরে থেকে আবেদন করেন এবং আপনার বায়োমেট্রিক্সের প্রয়োজন হয়, তবে দেশ ছাড়ার আগেই নির্ধারিত অস্ট্রেলিয়ান বায়োমেট্রিক কালেকশন সেন্টারে (এবিসিসি) সশরীরে গিয়ে তা সম্পন্ন করতে হবে। 

দূতাবাস আরও স্পষ্ট করেছে যে, বিদেশে থাকাকালীন এই প্রক্রিয়া সম্পন্ন না করলে জটিলতা আরও বাড়তে পারে। সেক্ষেত্রে বায়োমেট্রিক দেওয়ার জন্য আবেদনকারীকে পুনরায় নিজ দেশে ফিরে আসতে হতে পারে। এমনকি বায়োমেট্রিক্স সম্পূর্ণ না হলে কোনো কারণ ছাড়াই শিক্ষার্থীর ভিসার আবেদন বাতিল করে দেওয়ার ক্ষমতা রাখে ইমিগ্রেশন বিভাগ। 

/এসও/এসটি/ 
সম্পর্কিত
নেপালে বন্যা: ৬০০ শিক্ষার্থীর সন্ধান মিলছে না, থমকে আছে তথ্য যাচাই
বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা সীমিত করলো মালয়েশিয়া
নেপালে নিখোঁজ প্রেমিক, অ্যাপলের কাছে লোকেশন ডেটা চেয়েও পেলেন না তরুণী
সর্বশেষ খবর
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?