এসএসসি-এইচএসসি পরীক্ষা ৫ দিনেই শেষ করার পরিকল্পনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০১৬, ১২:৩১আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ১২:৩১

নুরুল ইসলাম নাহিদ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৫ থেকে ৬ দিনের মধ্যেই শেষ করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষার্থীদের টেনশন কমাতে ও সময় বাঁচাতেই এ পরিকল্পনা নেওয়া হচ্ছে।
রবিবার সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান নাহিদ।
এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, ‘দীর্ঘ সময় ধরে এইচএসসি ও এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কারণে শিক্ষার্থীদের অনেক সময় নষ্ট হয়, তারা টেনশনে থাকে। তাই পরীক্ষার সময় কমিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে।’
তিনি বলেন, ‘আমরা আগে যখন পরীক্ষা দিতাম, তখন এইচএসসি পরীক্ষা ৬ দিনেই শেষ হয়ে যেত। সকালে এক পার্ট, বিকেলে অন্য পার্টের পরীক্ষা দিতাম। কিন্তু এখন দুই থেকে তিন দিন সময় দেওয়ার পরও অভিভাবকদের মন ভরে না। তবে হুট করে সময় কমানো যাবে না। আস্তে আস্তে এটি বাস্তবায়ন করতে হবে।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘গত বছরের তুলনায় শিক্ষার্থী বেড়েছে প্রায় দেড় লাখ। এ থেকে বোঝা যায়, ঝরে পড়ার হার কমছে। শিক্ষার্থীরা ভালো ফলাফল করছে। আশা করছি সামনে আরও এ হার বাড়বে।’
প্রশ্ন ফাঁস হওয়ার কোনও আশঙ্কা নেই জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রশ্ন ফাঁস হওয়ার কোনও আশঙ্কা নেই। এ বিষয়ে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। গোয়েন্দারা মাঠে কাজ করছেন। ফেসবুক থেকে শুরু করে সবখানে নজরদারি করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘যদি কেউ গুজবও ছাড়ায়, তাকে ধরে শাস্তি দেওয়া হবে। এর শাস্তি সর্বোচ্চ ১৪ বছরের জেল ও ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা। তাছাড়া আমাদের এ আইন করার পর থেকে প্রশ্ন ফাঁস তো দূরের কথা গুজব ছড়াতেও কেউ চেষ্টা করে না।’

এ বছর দেশের আটটি সাধারণ, মাদ্রাসা, কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১২ লাখ ১৮ হাজার ৬২৮, যা গত বছরের চেয়ে ১ লাখ ৪৪ হাজার ৭৪৪ জন বেশি।

সময়সূচি অনুযায়ী তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে আগামী ৯ জুন। এরপর ব্যবহারিক পরীক্ষা ১১ জুন শুরু হয়ে ২০ জুন শেষ হবে।

/আরএআর/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম