এক মামলায় প্রাথমিকের ৩২ হাজার পদ শূন্য, নিয়োগ বন্ধ সমসংখ্যক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২৫, ২০:১৩আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ২০:৩০

এক মামলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য হয়ে রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান।

তিনি বলেন, ‘দীর্ঘদিনের এই মামলা নিষ্পত্তি হচ্ছে না। এই মামলা শেষ হলে প্রাথমিকের প্রধান শিক্ষক পদে ৩২ হাজার সহকারী শিক্ষকদের পদোন্নতি দেওয়া যাবে। একইসঙ্গে সমসংখ্যক সহকারী শিক্ষক পদে শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হবে। এই অবস্থায় শিক্ষার মানোন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।’

‘প্রাথমিক স্তরে শিক্ষায় শিক্ষার্থী-কেন্দ্রিক শিখন পদ্ধতি’ বিষয়ক এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান।

সোমবার (২৯ ডিসেম্বর) ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি যৌথভাবে গণসাক্ষরতা অভিযান এবং নেটজ বাংলাদেশ আয়োজন করে।

প্রসঙ্গত, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজার প্রধান শিক্ষকের শূন্য পদে পদোন্নতি দেওয়া যাচ্ছে না মামলা নিষ্পত্তি না হওয়ায়। উচ্চ আদালতের মাধ্যমে এই মামলা নিষ্পত্তি হলে ৩২ হাজার প্রধান শিক্ষক পদে সহকারী শিক্ষককে পদোন্নতি দেওয়া যাবে। আর ৩২ হাজার সহকারী শিক্ষকদের পদোন্নতি দিলে নতুন করে সহকারী শিক্ষক নেতুন করে নিয়োগ দেওয়া যাবে। বিগত সরকারের সময় থেকে এখন পর্যন্ত এই মামলা ঝুলে আছে।

মহাপরিচালক বলেন, ‘বিগত কয়েক বছর ধরে এই মামলাটি নিষ্পত্তির চেষ্টা করছি। মামলা নিষ্পত্তি করা যাচ্ছে না। বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়েও চেষ্টা করে মামলা নিষ্পত্তি করতে পারিনি। 

/এসএমএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলা উদ্বোধন বৃহস্পতিবার
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
‘স্কুল ফিডিংয়ে অনিয়ম গাফিলতি বরদাশত করা হবে না’
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম