‘জনপ্রিয়’ নয়, শিক্ষকদের গ্রহণযোগ্য হওয়ার আহ্বান ইউজিসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২৯ আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২৯

শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হওয়ার চেয়ে শিক্ষকদের গ্রহণযোগ্য হওয়ার দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।  বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে আয়োজিত দ্বিতীয় ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) কেন্দ্রীয় প্রশিক্ষণ ও সম্মেলন কেন্দ্রে এ আয়োজন করা হয়।

শুক্রবার ৬ (ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানায় ইউজিসি।

তানজীমউদ্দিন খান বলেন, শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হওয়ার নানা উপায় থাকলেও একজন শিক্ষকের জন্য শিক্ষার্থীদের গ্রহণযোগ্যতা অর্জন এবং মানসিক সততা বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষকদের গ্রহণযোগ্য হিসেবে গড়ে তুলতে পারলে শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা সহজ হয় এবং শিক্ষার্থীরা শিক্ষককে কীভাবে গ্রহণ করছে, সে বিষয়ে সচেতন থাকার ওপরও তিনি গুরুত্ব দেন। পাশাপাশি শিক্ষার্থীদের জীবন পরিবর্তনে শিক্ষকদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, বিভাগ পরিচালনা ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণ জরুরি। একইসঙ্গে জ্ঞান সৃষ্টির জন্য শিক্ষকদের মধ্যে বই পড়ার সংস্কৃতি গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, চাহিদা ও ফলাফলভিত্তিক পাঠক্রম প্রণয়ন, আধুনিক শিক্ষাদান কৌশল, গবেষণা, প্রকল্প ও অফিস ব্যবস্থাপনা, সরকারি নিরীক্ষা এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নের জন্য তহবিল সংগ্রহসহ নানা বিষয়ে এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকেরা গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জন করেছেন। তিনি ইউজিসির এই সময়োপযোগী প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।

ইউজিসি বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় ওই প্রশিক্ষণের আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান। প্রশিক্ষণে দেশের ৩৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। এ সময় ছয় জন প্রশিক্ষণার্থীকে ইউজিসি চেয়ারম্যানস অ্যাওয়ার্ড ও মেরিট অ্যাওয়ার্ড দেওয়া হয়।

অনুষ্ঠানে- হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, কোর্স পরিচালক প্রফেসর ড. সিরাজুল ইসলাম এবং অধ্যাপক ড. জহির রায়হান বক্তব্য দেন। অনুষ্ঠানে ইউজিসি, বাউবি ও হিট প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
শিক্ষকদের নৈতিকতা, মূল্যবোধ ও ন্যায়বোধ থাকতে হবে: ইউজিসি চেয়ারম্যান
‘পাবলিক বিশ্ববিদ্যালয়ে অর্থ খরচে জবাবদিহি নিশ্চিত করতে হবে’
‘শিক্ষার্থীদের মধ্যে চাকরি দেওয়ার সক্ষমতাও তৈরি করতে হবে’
সর্বশেষ খবর
‘এমন সাইবার সুরক্ষা আইন করতে চাই যেন সমাজের সব মানুষ রক্ষা পায়’
‘এমন সাইবার সুরক্ষা আইন করতে চাই যেন সমাজের সব মানুষ রক্ষা পায়’
নতুন রেকর্ড গড়লেন টেইলর সুইফট
এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস নতুন রেকর্ড গড়লেন টেইলর সুইফট
বোকা প্রশ্নে লজ্জা কীসের, আজ তো সেই দিন!
বোকা প্রশ্নে লজ্জা কীসের, আজ তো সেই দিন!
মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান-আনিসুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছালো
মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান-আনিসুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছালো
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’