পলিটেকনিক ডিপ্লোমা কোর্স কি তিন বছরে ফিরছে, যা জানালো শিক্ষা মন্ত্রণালয়

শেখ শাহরুখ
০৩ এপ্রিল ২০২৬, ২০:৫১ আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ২১:১২

দেশের কারিগরি শিক্ষায় বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছে সরকার। পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স কমিয়ে তিন বছরে নামিয়ে আনার একটি প্রস্তাব গুরুত্বের সাথে বিবেচনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এর মাধ্যমে হাজারো কারিগরি শিক্ষার্থীর শিক্ষাজীবন ও কর্মসংস্থানে প্রবেশের পথ দ্রুততর হবে বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

সভায় জানানো হয়, ইতোপূর্বে ডিপ্লোমা কোর্স তিন বছরেরই ছিল। পরে তা বৃদ্ধি করে চার বছর করা হলেও পাঠ্যক্রমে (কারিকুলাম) তেমন কোনও মৌলিক পরিবর্তন আনা হয়নি। নীতিনির্ধারকদের মতে, কোর্সের মেয়াদ এক বছর কমালে শিক্ষার্থীরা দ্রুত কর্মজীবনে প্রবেশ করে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবে এবং তাদের পরিবারের ওপর আর্থিক চাপও কমবে। তবে এই পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষার মান এবং বাস্তবমুখী (প্র্যাকটিক্যাল) প্রশিক্ষণের মান যেন বজায় থাকে, সেদিকে বিশেষ নজর দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। 

শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন কর্মকর্তাদের বিদ্যমান কারিগরি প্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়নের ওপর জোর দেওয়ার নির্দেশ দেন। তিনি অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা পূরণে সক্ষম দক্ষ জনবল গড়তে ‘মডেল পলিটেকনিক ইনস্টিটিউট’ স্থাপনকে অগ্রাধিকার দিতে হবে। এছাড়া বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে বৃত্তিমূলক শিক্ষার সুযোগ বাড়ানোর ওপরও সভায় গুরুত্বারোপ করা হয়।

শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, মেয়াদ কমানোর সিদ্ধান্তটি অবশ্যই একটি শক্তিশালী ও যুগোপযোগী পাঠ্যক্রমের সাথে সম্পর্কিত হতে হবে। সময় কমলেও তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষার মধ্যে ভারসাম্য না থাকলে আন্তর্জাতিক বাজারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের গ্রহণযোগ্যতা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিভাগের সিনিয়র কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চূড়ান্ত অনুমোদন পেলে এই সিদ্ধান্ত বাংলাদেশের কারিগরি শিক্ষা ব্যবস্থায় একটি মাইলফলক হিসেবে গণ্য হবে। 

/এমএএল/এসটি/এমওএফ/
সম্পর্কিত
এমপিওভুক্ত শিক্ষকদের বেতন স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়
প্রযুক্তি উদ্ভাবনের পর্যায়ে পৌঁছাতে হবে বাংলাদেশকে: শিক্ষামন্ত্রী
যে দুই বিষয়ে বেশি ফেল করায় খারাপ হয়েছে ফল 
সর্বশেষ খবর
সীতাকুণ্ডের পাহাড়ে ঝোপঝাড়ের আড়ালে রহস্যময় প্রাচীন জলাধার কুমারীকুণ্ড
সীতাকুণ্ডের পাহাড়ে ঝোপঝাড়ের আড়ালে রহস্যময় প্রাচীন জলাধার কুমারীকুণ্ড
পুরান ঢাকার স্বাদে মজাদার তেহারি, রইলো সহজ রেসিপি
পুরান ঢাকার স্বাদে মজাদার তেহারি, রইলো সহজ রেসিপি
এত নজরদারি ব্যবস্থার পরও শাহজালালে স্বর্ণ আসা বন্ধ হচ্ছে না কেন?
এত নজরদারি ব্যবস্থার পরও শাহজালালে স্বর্ণ আসা বন্ধ হচ্ছে না কেন?
ব্রাজিল-উরুগুয়েকে আনতে গিয়ে আর্থিক বিপাকে ভারত!
ব্রাজিল-উরুগুয়েকে আনতে গিয়ে আর্থিক বিপাকে ভারত!
সর্বাধিক পঠিত
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
নিষেধাজ্ঞার সুফল কই, কেন এত কমলো ইলিশের উৎপাদন
নিষেধাজ্ঞার সুফল কই, কেন এত কমলো ইলিশের উৎপাদন
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড