১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২৬, ০০:৪৭আপডেট : ২৪ জুন ২০২৬, ০১:১৯

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ বিভাগের শিক্ষক এ কে এম ওয়াহিদুজ্জামান ১৩ বছর পর পুনর্নিয়োগ পেয়েছেন। একইসঙ্গে তিনি অধ্যাপক পদেও পদোন্নতি পেয়েছেন। এ কে এম ওয়াহিদুজ্জামান বর্তমানে বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। যোগদানের বিষয়টি এ কে এম ওয়াহিদুজ্জামান তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে নিজেই জানিয়েছেন।

২০১৩ সালের ৭ নভেম্বর ফেসবুকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের সম্পর্কে ‘অশ্লীল ও মানহানিকর’ উক্তি করার অভিযোগে সহকারী অধ্যাপক এ কে এম ওয়াহিদুজ্জামানকে সাময়িক বরখাস্ত করেছিল জাতীয় বিশ্ববিদ্যালয়। ওই সময় তাকে এ সংক্রান্ত মামলায় কারাগারেও যেতে হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই সময় জানিয়েছিল, ফৌজদারি মামলার দায়ে পুলিশ কর্তৃক গ্রেপ্তার এবং কারাগারে সোপর্দ করায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) সংবিধি-৮এর ১০(৪) ধারা মোতাবেক একেএম ওয়াহিদুজ্জামানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরপর ২০২০ সালের ৩ সেপ্টেম্বরে তাকে চাকরিচ্যুত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

একেএম ওয়াহিদুজ্জামান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। গত ১৪ জুন তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে যোগদান করেছেন বলে ফেসবুকে শেয়ার করেছেন।

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য লুৎফর রহমান গণমাধ্যমে বলেছেন বলেন, ওয়াহিদুজ্জামান বিগত সরকারের সময়ের বৈষম্যের শিকার। এ কারণে প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে তাকে অধ্যাপক পদে পুনর্নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

/ইউএস/
সম্পর্কিত
একসঙ্গে কাজ করতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটি
সার্কভুক্ত শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে উচ্চশিক্ষায় নতুন সুযোগ
বদলে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, যেসব পরিবর্তন আসছে
সর্বশেষ খবর
ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা ফেরানোর সিদ্ধান্ত বাতিলের দাবি
ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা ফেরানোর সিদ্ধান্ত বাতিলের দাবি
সহজ হলো ঢাকা-গোপালগঞ্জ যাতায়াত
সহজ হলো ঢাকা-গোপালগঞ্জ যাতায়াত
এসএসসিতে এত খারাপ ফল ১৯ বছর আগে দেখেছিল বাংলাদেশ
এসএসসিতে এত খারাপ ফল ১৯ বছর আগে দেখেছিল বাংলাদেশ
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ৭৪
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ৭৪
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
প্রশাসনের শীর্ষ দুই পদে আসছে নতুন মুখ?
প্রশাসনের শীর্ষ দুই পদে আসছে নতুন মুখ?
‘খুব ভয়ে আছি, স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, বললেন বাফুফের বিদেশি কোচ
‘খুব ভয়ে আছি, স্ত্রী-সন্তানকে টাকা পাঠাতে পারছি না’, বললেন বাফুফের বিদেশি কোচ
সাবেক সমন্বয়কের ওপর যুবলীগের হামলা, একজোট হলো বিএনপি-জামায়াত ও বৈষম্যবিরোধী
সাবেক সমন্বয়কের ওপর যুবলীগের হামলা, একজোট হলো বিএনপি-জামায়াত ও বৈষম্যবিরোধী