ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তির আবেদন শুরু ১০ জুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৯ মে ২০২৬, ১৫:০৫আপডেট : ২৯ মে ২০২৬, ১৫:০৭

রাজধানীর সাতটি সরকারি কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি আবেদন শুরু হবে আগামী ১০ জুন। আবেদন চলবে ২০ জুন পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত সাতটি সরকারি কলেজ— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি করা হবে।

কলা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটভুক্ত বিভিন্ন বিভাগে ভর্তি আবেদন নেওয়া হবে।

ভর্তি নির্দেশিকায় উল্লেখিত শর্ত পূরণ সাপেক্ষে আগামী ১০ জুন দুপুর ১২টা থেকে ২০ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.dcu.ac.bd)-এ আবেদন করা যাবে।

আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। পেমেন্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে।

ভর্তিচ্ছুরা তিনটি ইউনিটেই আবেদন করতে পারবেন। আবেদনের যোগ্যতাসহ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ইউনিটভিত্তিক ভর্তি নির্দেশিকায় উল্লেখ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি পরে প্রকাশ করা হবে। আগামী ৫ জুলাই থেকে পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের আসন বিন্যাস ৮ জুলাই থেকে এবং বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের আসন বিন্যাস ১৪ জুলাই থেকে ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

/এসএমএ/এম/
সম্পর্কিত
সাত কলেজের শিক্ষার্থীরা যাবেন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে, নির্দেশনা আসছে
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল সংসদে পাস
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য ড. মো. নুরুল ইসলাম
সর্বশেষ খবর
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?