সাত কলেজের শিক্ষার্থীরা যাবেন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে, নির্দেশনা আসছে

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
২৬ জুলাই ২০২৬, ০৮:৪৯আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৮:৪৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনে রেজিস্ট্রেশনকৃত অধিভুক্ত সাত কলেজের ২০২১-২২, ২০২২-২৩ এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামে মাইগ্রেশন বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় গুরুত্বের সঙ্গে ইতিবাচকভাবে বিবেচনা করছে বলে জানিয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। 

শনিবার (২৫ জুলাই) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, শিক্ষার্থীদের একাডেমিক অগ্রযাত্রার ধারাবাহিকতা নিশ্চিত করা এবং তাদের শিক্ষা কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে পরিচালনার লক্ষ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকল অংশীজনের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ করেছে। এ-সংক্রান্ত একটি সুস্পষ্ট ও বাস্তবসম্মত রোডম্যাপ সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করা হবে। এ রোডম্যাপে একাডেমিক মাইগ্রেশনের পদ্ধতি, সময়সূচি, এবং শিক্ষার্থীদের করণীয় বিষয়ে বিস্তারিত নির্দেশনা অন্তর্ভুক্ত থাকবে।

এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের উদ্বেগ ও প্রত্যাশাকে গভীর গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। একই সঙ্গে বিশ্বাস করে যে, পারস্পরিক আস্থা, সংলাপ এবং সহযোগিতার মাধ্যমেই এ প্রক্রিয়ার সফল ও সময়োপযোগী বাস্তবায়ন সম্ভব। সে প্রেক্ষাপটে, আসন্ন রোডম্যাপ প্রকাশ এবং পরবর্তী আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন হওয়া পর্যন্ত সকল শিক্ষার্থীকে নিয়মিত একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হচ্ছে। 

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করছে।

/ইউএস/
সম্পর্কিত
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তির আবেদন শুরু ১০ জুন
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল সংসদে পাস
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য ড. মো. নুরুল ইসলাম
সর্বশেষ খবর
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের
‘মানুষের পায়ের আঘাতে’ স্বামী হারালেন খাদিজা-হারিসা, মাকে হারালো মিম
‘মানুষের পায়ের আঘাতে’ স্বামী হারালেন খাদিজা-হারিসা, মাকে হারালো মিম
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের