সরকারি প্রাথমিক শিক্ষকদের বদলি-পদায়নে ৪ স্তরের কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২৬, ২০:০৩আপডেট : ২২ জুন ২০২৬, ২০:২৪

সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়ন এবং কর্মরত শিক্ষকদের বদলি কার্যক্রম যাচাই-বাছাই ও নিষ্পত্তির জন্য চার স্তরের কমিটি গঠন করেছে সরকার।

রবিবার (২১ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় পর্যায়ে শিক্ষক বদলির আবেদন নিষ্পত্তির জন্য গঠন করা হয়েছে ‘জাতীয় কমিটি’। এই কমিটির সভাপতি থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব। সদস্য হিসেবে থাকবেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক এবং সদস্য-সচিব হিসেবে থাকবেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়)।

জাতীয় কমিটি প্রতি মাসে অন্তত একবার সভা করে সহকারী শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাই করে নিষ্পত্তির ব্যবস্থা করবে। আন্তঃবিভাগ বা আন্তঃসিটি করপোরেশনের বদলির ক্ষেত্রে এই কমিটির অনুমোদনের পর প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (পলিসি ও অপারেশন) বদলির আদেশ জারি করবেন।

আন্তঃবিভাগ শিক্ষক বদলির আবেদন নিষ্পত্তির জন্য ‘বিভাগীয় কমিটি’ গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটিতে বিভাগীয় উপপরিচালক (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা) এবং সভাপতির মনোনীত দুই জন গণ্যমান্য ব্যক্তি সদস্য হিসেবে থাকবেন। সদস্য-সচিব থাকবেন বিভাগীয় উপপরিচালক (প্রাথমিক শিক্ষা)।

জেলা পর্যায়ে শিক্ষক বদলি ও পদায়নের জন্য গঠিত ‘জেলা কমিটির’ সভাপতি করা হয়েছে জেলা প্রশাসককে (ডিসি)। সদস্য হিসেবে থাকবেন জেলা শিক্ষা অফিসার এবং সভাপতি মনোনীত দুই জন গণ্যমান্য ব্যক্তি। সদস্য-সচিব থাকবেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার।

এছাড়া উপজেলা বা থানা পর্যায়ে শিক্ষকদের বদলি আবেদন নিষ্পত্তির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সভাপতি করে ‘উপজেলা বা থানা কমিটি’ গঠন করা হয়েছে। এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও সভাপতি মনোনীত দুই জন গণ্যমান্য ব্যক্তি সদস্য হিসেবে থাকবেন। সদস্য-সচিব থাকবেন উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা অফিসার।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চার স্তরের সব কমিটিই প্রতি মাসে অন্তত একবার সভা করে শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তি করবে। একইসঙ্গে যেসব বিদ্যালয়ে শিক্ষকরা আগে ‘প্রতিস্থাপন সাপেক্ষে’ বদলির আদেশ পেয়েছেন, সেসব বিদ্যালয়ে শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে পদায়ন নিশ্চিত করতে হবে।

 

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
সেভেন্থ ডে এভান্টিস্ট পরীক্ষার্থীদের জন্য এইচএসসিতে বিশেষ নির্দেশনা
ডিসি সারওয়ারের প্রত্যাহার আদেশ বাতিল না হলে হরতালের হুমকি
বেগম রোকেয়া পদকের জন্য মনোনয়ন চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়
সর্বশেষ খবর
চট্টগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিক আটক
চট্টগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিক আটক
নিষিদ্ধ সংগঠনের উসকানির প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ  
নিষিদ্ধ সংগঠনের উসকানির প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ  
শুভেন্দুকে থামান, মোদি সরকারকে জিএম সিরাজ 
শুভেন্দুকে থামান, মোদি সরকারকে জিএম সিরাজ 
সেভেন্থ ডে এভান্টিস্ট পরীক্ষার্থীদের জন্য এইচএসসিতে বিশেষ নির্দেশনা
সেভেন্থ ডে এভান্টিস্ট পরীক্ষার্থীদের জন্য এইচএসসিতে বিশেষ নির্দেশনা
সর্বাধিক পঠিত
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
যেসব অভিযোগে এমপির ছেলে আটক
যেসব অভিযোগে এমপির ছেলে আটক
হেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি
ডিসি সারওয়ারকে প্রত্যাহার নিয়ে ইসলামি দলগুলোর প্রতিক্রিয়াহেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি