প্রাথমিকের নতুন সহকারী শিক্ষকদের পদায়ন হবে লটারিতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২৬, ২০:২২আপডেট : ২২ জুন ২০২৬, ২১:৩৮

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়নে লটারি পদ্ধতি চালু করেছে সরকার। স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন এই নিয়মের আওতায় শিক্ষকদের উপজেলা পর্যায়ের বিভিন্ন বিদ্যালয়ে পদায়ন করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ অধিশাখার এক প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন শিক্ষকদের পদায়নের দায়িত্ব পালন করবে জেলা কমিটি।

জেলা প্রশাসককে (ডিসি) সভাপতি এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে সদস্য-সচিব করে গঠিত কমিটি লটারির মাধ্যমে নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়ন নিশ্চিত করবে।

কমিটিতে জেলা শিক্ষা অফিসার এবং জেলা প্রশাসক মনোনীত দুই জন গণ্যমান্য ব্যক্তিও থাকবেন। কমিটি প্রতি মাসে অন্তত একবার সভা করে পদায়ন ও বদলি সংক্রান্ত বিষয় পর্যালোচনা করবে এবং প্রতিবেদন সংশ্লিষ্ট দফতরে পাঠাবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই নতুন নিয়ম অবিলম্বে কার্যকর হবে।

/এসএনএস/আরকে/এমওএফ/
সম্পর্কিত
স্কুল ফিডিং শুধু পুষ্টি নয়, সুশাসনেরও পরীক্ষা: ববি হাজ্জাজ
প্রাথমিকের কারিকুলামে স্পিকিং-লিসেনিংয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে
চার কোটি মানুষকে সাক্ষরতার আওতায় আনতে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর করার তাগিদ
সর্বশেষ খবর
গার্মেন্ট শিল্পে বিদেশি কর্মকর্তা ছাড়াও শতভাগ দেশি কর্মসংস্থান সম্ভব: মাহদী আমিন

ককটেল ফাটিয়ে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৮
ককটেল ফাটিয়ে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৮
প্রতিশোধের ফাইনালে বাজিমাত, এশিয়া কাপ ভারতের
প্রতিশোধের ফাইনালে বাজিমাত, এশিয়া কাপ ভারতের
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়