বেসরকারি ৭ কলেজকে জাতীয়করণ করা হলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০১৬, ০৩:৩১আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ০৩:৩৫

শিক্ষা মন্ত্রণালয় সাতটি বেসরকারি কলেজকে জাতীয়করণ করেছে সরকার। সোমবার শিক্ষা মন্ত্রণালয় এসব কলেজকে সরকারিকরণ করে পৃথক আদেশ জারি করে। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাছিমা খানম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জাতীয়করণ করার তথ্য জানানো হয়।
এখন থেকে নীতিমালা অনুযায়ী, প্রতিষ্ঠানগুলো মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাবে। তবে নতুন জাতীয়করণ হওয়া এসব কলেজের শিক্ষকরা আপাতত কোনও সরকারি কলেজে বদলির সুযোগ পাবেন না।
অন্যদিকে, এই সাত কলেজের সব শিক্ষক-কর্মচারী এখন সরকারি কর্মচারী হিসেবে জাতীয় বেতন কাঠামোর আওতায় আসবেন, শিক্ষার্থীদের শিক্ষার খরচও কমবে।

আরও পড়তে পারেন:  রাজনৈতিক দলে নারী নেতৃত্বের প্রতিশ্রুতি আছে, বাস্তবায়ন নেই

মাদারীপুরের রাজৈর উপজেলার রাজৈর ডিগ্রি কলেজ, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ, রাজধানীর পল্লবী থানার বঙ্গবন্ধু কলেজ, খুলনার কয়রা উপজেলার কয়রা মহিলা কলেজ, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মুকসুদপুর কলেজ, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাজী মাহবুব উল্লাহ (কেএম) কলেজ এবং একই জেলার আলফাডাঙ্গা উপজেলার আলফাডাঙ্গা ডিগ্রি কলেজকে জাতীয়করণ করা হয়েছে।

 

আরও পড়তে পারেন: বগুড়ায় আ. লীগ নেতাসহ ৪৩০ জনের বিরুদ্ধে দুটি মামলা

 

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, রাজধানীর পল্লবী থানার বঙ্গবন্ধু কলেজ ২৪ মার্চ থেকে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ ও গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মুকসুদপুর কলেজ ২৭ মার্চ থেকে, মাদারীপুরের রাজৈর উপজেলার রাজৈব ডিগ্রি কলেজ, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাজী মাহবুব উল্লাহ (কেএম) কলেজ ও খুলনার কয়রা উপজেলার কয়রা মহিলা কলেজ ৩০ মার্চ থেকে এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার আলফাডাঙ্গা ডিগ্রি কলেজে ৬ এপ্রিল থেকে সরকারিকরণের আদেশ কার্যকর হবে।

/আরএআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম