পদার্থবিজ্ঞানের প্রশ্নে অসঙ্গতি, চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৪ জুলাই ২০২৬, ২১:৩৯ আপডেট : ১৪ জুলাই ২০২৬, ২১:৩৯

চলমান এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান (তাত্ত্বিক) প্রথমপত্রের প্রশ্নপত্রে ত্রুটি বা অসঙ্গতির ঘটনায় চার শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

শোকজপ্রাপ্তরা হলেন—শ্রীমঙ্গল সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের অধ্যাপক মো. মুজিবুর রহমান, বৃন্দাবন সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক কাজী জুনায়েদ আল আমিন, এমসি কলেজের পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক মোছাদ্দেক হোসেন খান এবং সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের পদার্থবিজ্ঞানের প্রভাষক মোহাম্মদ হেলাল উদ্দিন।

মঙ্গলবার (১৪ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীনের সই করা অফিস আদেশে এ নোটিশ দেওয়া হয়।

বোর্ড জানায়, এইচএসসি পরীক্ষা-২০২৬-এর পদার্থবিজ্ঞান (তাত্ত্বিক) প্রথমপত্রের (২০২৬ সালের সিলেবাস অনুযায়ী) প্রশ্নপত্র পরিশোধনের দায়িত্বে থাকা চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়, গত ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় পদার্থবিজ্ঞান (তাত্ত্বিক) প্রথমপত্রের সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্নে মারাত্মক ত্রুটি বা অসঙ্গতি পরিলক্ষিত হয়েছে। এ ধরনের ত্রুটির কারণে পরীক্ষার্থীরা পরীক্ষাকক্ষে চরম মানসিক চাপে পড়েন। একজন দায়িত্বশীল শিক্ষক ও প্রশ্নপত্র পরিশোধক হিসেবে এমন ত্রুটি চরম দায়িত্বহীনতা ও পেশাগত কর্তব্যে অবহেলার শামিল। এতে সিলেট শিক্ষা বোর্ডের ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে।

আদেশে আরও বলা হয়, প্রশ্নপত্র পরিশোধনে এমন গুরুতর ত্রুটির কারণে কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে নোটিশ পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে হবে।

/এসএমএ/এম/
সম্পর্কিত
সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য নতুন নির্দেশনা
বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না, নতুন তারিখ ঘোষণা
এইচএসসি পরীক্ষার ফলাফল ২৯ অক্টোবর
সর্বশেষ খবর
জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত
জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত
ইসরায়েলে সরকার গঠনে এখন ‘কিং মেকার’ আরব দলগুলো
ইসরায়েলে সরকার গঠনে এখন ‘কিং মেকার’ আরব দলগুলো
ইয়েমেনের তাইজে আবারও সংঘর্ষ
ইয়েমেনের তাইজে আবারও সংঘর্ষ
৯ দিনে গাজীপুরে তিন আগুনের ঘটনা, দগ্ধ ১২  
৯ দিনে গাজীপুরে তিন আগুনের ঘটনা, দগ্ধ ১২  
সর্বাধিক পঠিত
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে কী সুবিধা পাওয়া যায়
সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে কী সুবিধা পাওয়া যায়