শিক্ষা মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি শিক্ষার্থীদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৪ জুলাই ২০২৬, ২২:২২আপডেট : ১৪ জুলাই ২০২৬, ২২:২৯

বুধবারের (১৫ জুলাই) এইচএসসি পরীক্ষা স্থগিত না হলে পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও এবং আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একইসঙ্গে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় থাকার কথাও জানিয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সংসদ ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন এ ঘোষণা দেন। একইসঙ্গে তিনি দিনের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

তিনি বলেন, আজ রাতের মধ্যেই আমাদের দাবি মেনে আগামীকালের পরীক্ষা স্থগিত করতে হবে।

এক প্রশ্নের জবাবে মিরাজ হোসেন বলেন, আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে আসিনি। দাবি না মানা হলে আগামীকাল পরীক্ষা শেষ করে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করা হবে। সেখান থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে সন্ধ্যায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সংসদ ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। একপর্যায়ে সংসদ ভবনের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সরে গিয়ে শিক্ষার্থীরা আড়ংয়ের সামনে অবস্থান নিলে সেখানেও পুলিশ ধাওয়া দেয়।

রাত ৮টার পর আবারও শিক্ষার্থীরা সংসদ ভবনের সামনের সড়কে অবস্থান নেন। এতে ওই সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

এর আগে সায়েন্সল্যাব থেকে মিছিল নিয়ে সংসদ ভবনের সামনে যান আন্দোলনরত শিক্ষার্থীরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা গ্রহণ, পরীক্ষার সময়সূচি, পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রের ত্রুটি এবং শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর কথিত ‘ফার্মের মুরগি’ মন্তব্যের প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, মিছিল ও মানববন্ধন করেন তারা।

তবে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান বলেন, বর্তমানে সড়কে কোনও শিক্ষার্থী নেই। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

/আইএ/এম/
সম্পর্কিত
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
নেপালে বন্যা: ৬০০ শিক্ষার্থীর সন্ধান মিলছে না, থমকে আছে তথ্য যাচাই
ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় আটকে গেলো ছাত্রের সনদপত্র
সর্বশেষ খবর
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল