প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে সতর্ক বার্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২৬, ১৪:৩৮আপডেট : ১৭ জুলাই ২০২৬, ১৪:৩৮

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালকের পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে ফোন করে একটি প্রতারকচক্র ওটিপিসহ অন্যান্য তথ্য চাচ্ছে বলে এমন অভিযোগ পেয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। এ কারণে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের সতর্ক বার্তা দেওয়া হয়েছে।

গত ১৫ জুলাই এ সংক্রান্ত সতর্কতা জারি করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।

সতর্কীকরণ বিজ্ঞপ্তি জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালকের পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে ফোন করে প্রতারকচক্র ওটিপিসহ অন্যান্য তথ্য চাচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এ অবস্থায় বর্ণিত ফোনের বিষয়ে কোনও কার্যক্রম গ্রহণ না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।

সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ অফিসের কোনও কর্মকর্তা বা কর্মচারী উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অথবা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে কোনও ধরনের ওটিপি জানার জন্য যোগাযোগ করেন না।

সব উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা যাতে কোনও ওটিপি বা পাসওয়ার্ড এবং উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কোনও তথ্য অন্য কারও কাছে প্রদান/হস্তান্তর না করেন সে বিষয়ে বিশেষ সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
ছাত্রীদের ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত উপবৃত্তি চালুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী
শিক্ষায় বাড়ছে বিনিয়োগ, বদলাচ্ছে শিক্ষাক্রমও: শিক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৩ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৩ সেপ্টেম্বর, ২০২৬)
বিএসএফের গুলিতে সীমান্তের ওপারে বাংলাদেশি নিহত, বিজিবির পতাকা বৈঠক আহ্বান
বিএসএফের গুলিতে সীমান্তের ওপারে বাংলাদেশি নিহত, বিজিবির পতাকা বৈঠক আহ্বান
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত