শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট   
২১ জুলাই ২০২৬, ২১:৪৪আপডেট : ২১ জুলাই ২০২৬, ২১:৪৪

তরুণ প্রজন্মকে বিপথগামিতা থেকে দূরে রাখতে শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো মনে করে নৈতিক শিক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর মিরপুরের প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে ‘অধিকতর মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে কর্মকর্তাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের এমনভাবে দায়িত্ব পালন করতে হবে, যেন তারা শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করেন। তাদের শুধু পাঠ্যজ্ঞান নয়, নৈতিক মূল্যবোধেও গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধের ওপর গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

তরুণদের প্রসঙ্গে ড. এহছানুল হক মিলন বলেন, অনেক সময় তারা লেখাপড়া ছেড়ে মোবাইল ফোন ও মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ে। এ কারণে প্রধানমন্ত্রী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার ওপরও গুরুত্ব দিচ্ছেন। আনন্দময় শিক্ষা ও খেলাধুলার মাধ্যমে তাদের ইতিবাচক পথে ফিরিয়ে আনতে হবে।

তিনি জানান, এ লক্ষ্যেই সারা দেশে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ ফুটবল প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি চলছে। আগামী ৯ আগস্ট চট্টগ্রাম থেকে প্রধানমন্ত্রী এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ খাতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি শিক্ষকদের দক্ষতা বাড়াতে উন্নত প্রশিক্ষণের ওপরও গুরুত্ব দেন তিনি।

ড. এহছানুল হক মিলন বলেন, শিশুদের স্কুলমুখী করতে সরকার বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়ার পরিকল্পনা করেছে। পাশাপাশি মিডডে মিলসহ বিভিন্ন কর্মসূচিও বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, তরুণ প্রজন্মের উন্নয়ন ছাড়া আগামীর বাংলাদেশ গড়া সম্ভব নয়।

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ও থাকবে নজরদারিতে

সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, আগামী দিনে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের দায়িত্ব যেমন বাড়বে, তেমনি সুযোগ-সুবিধাও বাড়ানো হবে। একই সঙ্গে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ও তাদের নজরদারির আওতায় আনা হবে।

অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষাসংশ্লিষ্ট কর্মকর্তারা প্রাথমিক বিদ্যালয়গুলোর বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী উপস্থাপনা করেন।

/এসএমএ/এম/
সম্পর্কিত
যে যত ট্রলই করেন না কেন, দায়িত্ব থেকে বিচ্যুত করতে পারবেন না: শিক্ষামন্ত্রী
গোঁয়ার্তুমি বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বসুন, না হলে সরকারের পতন ত্বরান্বিত হবে: পাটওয়ারী
শিক্ষামন্ত্রীর পদত্যাগের সময় বেঁধে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত