সুপারিশ পাওয়া প্রাথমিক শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ আগস্ট ২০২৬, ২৩:২২আপডেট : ০১ আগস্ট ২০২৬, ২৩:২২

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশ পাওয়া শিক্ষকরা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন। রবিবার (২ আগস্ট) সকাল ১১টা থেকে তারা এ কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন। যদিও এরই মধ্যে সহকারী শিক্ষক পদে সুপারিশ পাওয়া ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের অক্টোবরে যোগদানের ঘোষণা দিয়েছে সরকার।  

সুপারিশ পাওয়া শিক্ষকদের দাবি, তাদের এ মাসের মধ্যেই যোগদানের সুপারিশ করতে হবে। শনিবার রাতের মধ্যে অফিস-আদেশ জারি করতে হবে। তা না হলে পূর্বঘোষিত লাগাতার কর্মসূচি চালিয়ে যাবেন তারা। 

কর্মসূচি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের দাবিতে গড়ে ওঠা প্ল্যাটফর্মের নেতা দেবব্রত সরকার। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিয়োগ বিধিমালা অনুযায়ী যোগদান ও বিদ্যালয়ে পদায়ন এ মাসের মধ্যে না হলে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে।’ 

শনিবার (১ আগস্ট) জরুরি প্রেস বার্তায় শিক্ষকরা জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা-২০২৫ অনুযায়ী, যোগদান ও পদায়নের সুনির্দিষ্ট তারিখসহ লিখিত প্রজ্ঞাপন/অফিস আদেশ সরকারি ওয়েবসাইটে জারি করতে হবে।

এতে আরও বলা হয়, এ মাসের মধ্যেই আমাদের যোগদান ও পদায়ন নিশ্চিত করে সুনির্দিষ্ট তারিখসহ লিখিত প্রজ্ঞাপন/অফিস আদেশ সরকারি ওয়েবসাইটে জারি করতে হবে। আমরা কোনো মৌখিক আশ্বাস বা সংবাদ মাধ্যমের বিবৃতিতে আর বিশ্বাস করি না। যদি আজ (শনিবার) রাতের মধ্যেই সরকারি ওয়েবসাইটে লিখিত প্রজ্ঞাপন/অফিস আদেশ প্রকাশ করে বিধিমালা অনুযায়ী আমাদের ন্যায্য দাবি মেনে নেওয়া হয়, তবেই আমরা আমদের ঘোষিত কর্মসূচি প্রত্যাহার করবো। অন্যথায় কর্মসূচি চলবে।

প্রেস বার্তায় শিক্ষকরা বলেন, আমরা প্রশিক্ষণের পক্ষে। প্রশিক্ষণকে সাধুবাদ জানাই। তবে, নিয়োগ বিধিমালা-২০২৫ অনুযায়ী, প্রশিক্ষণের পূর্বে বিদ্যালয়ে পদায়ন চাই।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা-২০২৫ এর আলোকে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত ৬১ জেলার ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক এ মাসের মধ্যে প্রদায়ন দাবি করেছেন। 

এদিকে, শনিবার (১ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশ করা ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদান আগামী ২৯ অক্টোবর। পদায়নের পর এসব শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন বলেন, ‘প্রাথমিকের জন্য সুপারিশ করা ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের বিষয়টি নিয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। তদন্ত ও প্রক্রিয়াগত দীর্ঘসূত্রিতাতে তা বিলম্বিত হয়েছে। আশা করি, আসন্ন ২৯ অক্টোবরে তাদের যোগদান সম্পন্ন হবে।’ 

প্রসঙ্গত, চলতি বছরের ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় (পার্বত্য তিন জেলা ছাড়া) একযোগে সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। গত ৮ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। এতে জেলাভিত্তিক উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হয়।

 

/এসএমএ/আইএএম/
সম্পর্কিত
প্রাথমিকের কারিকুলামে বারো মাসে ১২টি জীবনঘনিষ্ঠ থিম যুক্ত হবে: ববি হাজ্জাজ
স্কুল ফিডিং শুধু পুষ্টি নয়, সুশাসনেরও পরীক্ষা: ববি হাজ্জাজ
প্রাথমিকের কারিকুলামে স্পিকিং-লিসেনিংয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে
সর্বশেষ খবর
৮ বছর পরও ‘স্যান্ডপেপারগেট’ ভুলতে পারেননি স্মিথ
৮ বছর পরও ‘স্যান্ডপেপারগেট’ ভুলতে পারেননি স্মিথ
গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর
গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর
স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদ-ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদ-ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিবার আনা কার্যত বন্ধ
অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিবার আনা কার্যত বন্ধ
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?