ফেসবুকে শিক্ষককের মানহানিকর পোস্ট, কারণ দর্শানোর নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ আগস্ট ২০২৬, ১৭:৩৪ আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ১৭:৩৪

সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) মানহানিকর পোস্ট করায় এক শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। অভিযুক্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলাধীন হায়দরনগর কলাকান্দি আসমাতুননেছা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শরীরচর্চা) মো. আবু তালেবকে পরবর্তী তিন কার্যযদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়।    

সোমবার (৩ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের শিক্ষা অফিসার মওদুদ আহম্মেদের সই করা অফিস আদেশে এই কারণ দর্শাতে বলা হয়।    

অফিস আদেশে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলাধীন হায়দরনগর কলাকান্দি আসমাতুননেছা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শরীরচর্চা) মো. আবু তালেব উর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) মানহানিকর পোস্ট করেন। এতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইন বা সাইবার আইন এবং বেসরকারি মাধ্যমিক স্কুল শিক্ষকগণের চাকুরির শর্ত বিধিমালা-১৯৭৯ লঙ্ঘনের অভিযোগে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার কারণ দর্শানোর জন্য আগামী ৩ তিন কর্মদিবস সময় দেওয়া হয়।  

/এসএমএ/এসটি/ 
সম্পর্কিত
একাদশে ভর্তির প্রক্রিয়া নিয়ে নতুন নির্দেশনা
মাউশির নাম-লোগো ব্যবহার করা ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের সময়
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মাউশির জরুরি নির্দেশনা
সর্বশেষ খবর
চীনের বাজারে প্রবেশে অনুমতি পেলো মার্কিন জায়ান্ট ভিসা
চীনের বাজারে প্রবেশে অনুমতি পেলো মার্কিন জায়ান্ট ভিসা
প্রিয়জন হারানোর কষ্ট কমাতে পারে সিনেমা?
প্রিয়জন হারানোর কষ্ট কমাতে পারে সিনেমা?
মধ্যপ্রাচ্যে শান্তি পুনরুদ্ধারে গঠনমূলক চেষ্টা চালাবে চীন
মধ্যপ্রাচ্যে শান্তি পুনরুদ্ধারে গঠনমূলক চেষ্টা চালাবে চীন
আইএমএফের পূর্বাভাসে বড় ধাক্কা, জীবনযাত্রার চাপ আরও বাড়ার শঙ্কা 
আইএমএফের পূর্বাভাসে বড় ধাক্কা, জীবনযাত্রার চাপ আরও বাড়ার শঙ্কা 
সর্বাধিক পঠিত
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার