মাউশির নাম-লোগো ব্যবহার করা ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের সময়

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ অক্টোবর ২০২৬, ১৭:৫৬ আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১৭:৫৬

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) নাম, সংক্ষিপ্ত নাম, লোগো, প্রতীক ও দাফতরিক পরিচয় ব্যবহার করে পরিচালিত অননুমোদিত ফেসবুক পেজ ও গ্রুপ সাত দিনের মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের পরও এসব কার্যক্রম চালু রাখলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন, বিধি, নীতিমালা ও সরকারি নির্দেশনা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মাউশি। 

রবিবার (৪ অক্টোবর) মাউশির এইচআরএম ইউনিট থেকে এ বিষয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়। উপ-পরিচালক মো. শওকত হোসেন মোল্যা এতে সই করেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি মাউশির নজরে এসেছে, বিভিন্ন ব্যক্তি বা ব্যক্তিবর্গ ‘মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর’, ‘মাউশি’ অথবা ‘ডিরেক্টরেট অব সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন-ডিএসএইচই’ কিংবা অনুরূপ নাম, পরিচিতি, লোগো বা প্রতীক এবং দাফতরিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপ পরিচালনা করছেন। এসব পেজ বা গ্রুপের কোনোটিই মাউশি কর্তৃক অনুমোদিত বা পরিচালিত নয়। এসব পরিচালনার ক্ষেত্রে অধিদফতরের কোনও সংশ্লিষ্টতা নেই এবং পূর্বানুমতিও নেওয়া হয়নি। 

মাউশি জানিয়েছে, ‘ডিরেক্টরেট অব সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন-ডিএসএইচই’ নামে তাদের একটি অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে। এটি ছাড়া মাউশির আর কোনও অনুমোদিত ফেসবুক পেজ নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অননুমোদিত এসব ফেসবুক পেজ ও গ্রুপে কোনও কোনও ক্ষেত্রে মাউশির দাফতরিক সিদ্ধান্ত, আদেশ, বিজ্ঞপ্তি বা কার্যক্রম সম্পর্কে অনুমোদনহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এছাড়া কোনও কোনও পেজ বা গ্রুপে ব্যক্তি বিশেষের বিরুদ্ধে অশালীন, মানহানিকর, আপত্তিকর ও অসত্য বক্তব্য এবং রাষ্ট্র ও সরকার সম্পর্কিত বিভিন্ন ধরনের অনভিপ্রেত বক্তব্য বা মন্তব্য প্রকাশ করা হচ্ছে।

এ ধরনের কার্যক্রমের কারণে সাধারণ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং মাউশির ভাবমূর্তি ও দাফতরিক তথ্যের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ণ হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ অবস্থায় বিজ্ঞপ্তি প্রকাশের সাত দিনের মধ্যে মাউশির পূর্বানুমোদন ছাড়া অধিদফতরের নাম, সংক্ষিপ্ত নাম, লোগো, প্রতীক বা দাফতরিক পরিচয় ব্যবহার করে কোনও ফেসবুক পেজ বা গ্রুপ পরিচালনাসহ সব ধরনের কার্যক্রম বন্ধ করতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, বিজ্ঞপ্তি জারির পরও কেউ অননুমোদিতভাবে মাউশির নাম ও পরিচয় ব্যবহার করে ফেসবুক পেজ বা গ্রুপ পরিচালনা এবং আইনবিরোধী বা আপত্তিকর কার্যক্রম অব্যাহত রাখলে কোনও ধরনের অতিরিক্ত সতর্কীকরণ ছাড়াই সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন, বিধি, নীতিমালা ও সরকারি নির্দেশনা অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্টদের সর্বশেষ সতর্ক করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অননুমোদিত কার্যক্রম বন্ধ করার পাশাপাশি মাউশির নাম, পরিচয় ও দাফতরিক প্রতীক ব্যবহারের ক্ষেত্রে যথাযথ সতর্কতা অবলম্বনের জন্য নির্দেশ দেওয়া হয়।

/এসএমএ/এসটি/ 
সম্পর্কিত
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মাউশির জরুরি নির্দেশনা
একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়লো
নকল ছাপার কবলে অনুমোদিত পাঠ্যবই, রাজস্ব হারাচ্ছে সরকার
সর্বশেষ খবর
চীনের সর্ববৃহৎ উভচর বিমানের সফল অগ্নিনির্বাপণ অভিযান
চীনের সর্ববৃহৎ উভচর বিমানের সফল অগ্নিনির্বাপণ অভিযান
‘আন্দোলন দমনে সিভিলিয়ান লিডার ছিলেন হানিফ’, কুষ্টিয়া হত্যা মামলায় সর্বোচ্চ সাজার দাবি
‘আন্দোলন দমনে সিভিলিয়ান লিডার ছিলেন হানিফ’, কুষ্টিয়া হত্যা মামলায় সর্বোচ্চ সাজার দাবি
কাজী জাফর উল্ল্যাহ ও পরিবারের ব্যাংক হিসাবের ১৫৫ কোটি টাকা অবরুদ্ধের আদেশ
কাজী জাফর উল্ল্যাহ ও পরিবারের ব্যাংক হিসাবের ১৫৫ কোটি টাকা অবরুদ্ধের আদেশ
নারী উদ্যোক্তাদের ঋণ ও সেবাপ্রাপ্তি সহজ করতে উদ্যোগ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী
নারী উদ্যোক্তাদের ঋণ ও সেবাপ্রাপ্তি সহজ করতে উদ্যোগ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত