স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সামার-২০২৬ সেমিস্টারের ফ্রেশম্যান ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রেস রিলিজ
১৩ আগস্ট ২০২৬, ১৭:০৪আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১৭:০৪

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সামার-২০২৬ সেমিস্টারের ৮৭তম ব্যাচের ফ্রেশম্যান ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এ আয়োজন অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় শুরু হওয়া অনুষ্ঠানটি শেষ হয় বেলা ৩টায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রণালয়ের সচিব জনাব আব্দুল খালেক। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজা উদ্দিন স্টালিন এবং স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. ফারহানাজ ফিরোজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শরীফ নাফে আস-সাবের।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক বলেন, ‘উচ্চশিক্ষার মূল উদ্দেশ্য শুধু একটি সনদ অর্জন নয়; বরং জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলা। নতুন প্রজন্মই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাই শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি মানবিক মূল্যবোধ, মুক্তচিন্তা ও দেশপ্রেম ধারণ করতে হবে।’

তিনি বলেন, ‘স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে দীর্ঘদিন ধরে উচ্চশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখানকার শিক্ষার্থীরা শিক্ষা ও গবেষণার পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখবে এটাই প্রত্যাশা।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. শরীফ নাফে আস-সাবের নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মধ্য দিয়ে তোমাদের জীবনের একটি নতুন যাত্রা শুরু হলো। স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি দক্ষতা, মূল্যবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্ব দেয়। বর্তমান বিশ্বে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা যথেষ্ট নয়।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, গবেষণা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ অর্জন করতে হবে। তোমরাই আগামী দিনের সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব দেবে। তাই এখন থেকেই নিজেদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রস্তুত করতে হবে।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সামার-২০২৬ সেমিস্টারের ৮৭তম ব্যাচের নবীনদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, নিয়মকানুন, সুযোগ-সুবিধা এবং সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। নাচ, গানসহ বিভিন্ন পরিবেশনায় মুখর হয়ে ওঠে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালা। নবীন শিক্ষার্থীরাও উৎসবমুখর পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

/এনআই/
সম্পর্কিত
সরকার বদলালেই বদলায় ভিসি, ‘রাজনৈতিক নিয়োগের’ বিতর্ক থামবে কবে?
উচ্চশিক্ষায় মানোন্নয়নে পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করছে ইউজিসি
সন্ত্রাস রুখে দিতে প্রয়োজনে ২-১টা রগ কেটে ইতিহাস তৈরি করুন: গকসু এজিএস
সর্বশেষ খবর
ছুটির দিনে জুলাই স্মৃতি জাদুঘরে ভিড়, প্রবেশে ভোগান্তি
ছুটির দিনে জুলাই স্মৃতি জাদুঘরে ভিড়, প্রবেশে ভোগান্তি
চট্টগ্রাম বন্দরে দুই বিদেশি জাহাজের মধ্যে সংঘর্ষ, একটিতে ফাটল
চট্টগ্রাম বন্দরে দুই বিদেশি জাহাজের মধ্যে সংঘর্ষ, একটিতে ফাটল
মোহাম্মদপুরে কোনো কিশোর গ্যাং সক্রিয় নেই: র‌্যাব
মোহাম্মদপুরে কোনো কিশোর গ্যাং সক্রিয় নেই: র‌্যাব
আমিরাত-ইসরায়েল জোটের সঙ্গে পাল্লা দিতে পারবে তুর্কি-সৌদি-পাকিস্তান
কী, কেন, কীভাবেআমিরাত-ইসরায়েল জোটের সঙ্গে পাল্লা দিতে পারবে তুর্কি-সৌদি-পাকিস্তান
সর্বাধিক পঠিত
বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, ‘বাড়বে’ ভোগান্তি
বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, ‘বাড়বে’ ভোগান্তি
ডাকবাংলোতে ডেকে কর্মকর্তাকে পেটালেন পৌরসভার সিইও, ডিসি বললেন র‌বিবা‌রের ম‌ধ্যে বদ‌লি
ডাকবাংলোতে ডেকে কর্মকর্তাকে পেটালেন পৌরসভার সিইও, ডিসি বললেন র‌বিবা‌রের ম‌ধ্যে বদ‌লি
বাংলাদেশে ঘাঁটি গড়ার চেষ্টা করছে আল-কায়েদা, সতর্ক করলো জাতিসংঘ
বাংলাদেশে ঘাঁটি গড়ার চেষ্টা করছে আল-কায়েদা, সতর্ক করলো জাতিসংঘ
‘শ্রেষ্ঠ অধ্যায়ের সমাপ্তি’, নতুন জীবন শুরু করতে চান ছাত্রদলের রাকিব 
‘শ্রেষ্ঠ অধ্যায়ের সমাপ্তি’, নতুন জীবন শুরু করতে চান ছাত্রদলের রাকিব 
একসঙ্গে এক থানার দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য বরখাস্ত
একসঙ্গে এক থানার দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য বরখাস্ত