র‍্যাংকিংয়ের পাশাপাশি উচ্চশিক্ষার মান ও কর্মসংস্থান বাড়নোর পরামর্শ ইউজিসির 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ আগস্ট ২০২৬, ২০:০২আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ২০:০২

আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান উন্নয়নের পাশাপাশি উচ্চশিক্ষার গুণগত মান, গবেষণা সক্ষমতা ও শিক্ষার্থীদের কর্মসংস্থানযোগ্যতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।  

সোমবার (১৭ আগস্ট) ঢাকার একটি হোটেলে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) আয়োজিত ‘কিউএস বাংলাদেশ ফোরাম-২০২৬’-এ সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ইউজিসি চেয়ারম্যান বলেন, “আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান গুরুত্বপূর্ণ, কিন্তু র‌্যাংকিং কোনও বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত সাফল্যের একমাত্র মানদণ্ড হতে পারে না। বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য হতে হবে মানসম্মত শিক্ষা, জ্ঞান সৃষ্টি, গবেষণা ও উদ্ভাবন এবং শিক্ষার্থীদের দক্ষ ও কর্মসংস্থানযোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা।”  

চেয়াম্যান বলেন, “র‌্যাংকিংয়ে ভালো করার জন্য বিশ্ববিদ্যালয়ের ভিত শক্তিশালী করতে হবে। শিক্ষার গুণগত মান, গবেষণার পরিবেশ, শিক্ষক উন্নয়ন, ডিজিটাল অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতা ও আন্তর্জাতিক সহযোগিতায় কাঙ্ক্ষিত উন্নতি না ঘটিয়ে শুধু র‌্যাংকিংয়ের পেছনে ছুটলে টেকসই ফল পাওয়া যাবে না।”  

অধ্যাপক মামুন আহমেদ জানান, বাংলাদেশের উচ্চশিক্ষার রূপান্তরে ইউজিসি পাঁচ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা নিয়েছে। এতে গবেষণার মানোন্নয়ন, শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, ডিজিটাল রূপান্তর, আন্তর্জাতিকীকরণ এবং পরিবর্তনশীল চাকরির বাজারের উপযোগী দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্ব দেওয়া হয়েছে। 

তিনি বলেন, “আন্তর্জাতিক র‌্যাংকিংয়ের সূচকগুলো অনুসরণ করলেও বাংলাদেশের বাস্তবতা ও জাতীয় অগ্রাধিকার বিবেচনায় নিতে হবে। র‌্যাংকিং হবে আমাদের অগ্রগতির একটি সূচক; কিন্তু শিক্ষার মান ও শিক্ষার্থীদের সাফল্যই হবে আমাদের মূল লক্ষ্য।”  

অনুষ্ঠানে ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, “বাংলাদেশকে প্রথমে আঞ্চলিক এবং পর্যায়ক্রমে আন্তর্জাতিক উচ্চশিক্ষার হাব হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে ইউজিসি। এজন্য দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক শিক্ষাব্যবস্থা, নেটওয়ার্ক ও অংশীদারিত্বের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।”  

তিনি বলেন, “প্রথমে বাংলাদেশকে আঞ্চলিক উচ্চশিক্ষার হাব এবং পর্যায়ক্রমে আন্তর্জাতিক উচ্চশিক্ষার হাব হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে ইউজিসি কাজ করছে।”  

হায়ার এডুকেশন অ্যাকসেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় আন্তর্জাতিক অংশীদারিত্ব বাড়ানো এবং বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক ডেস্ক চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। পাশাপাশি বিদেশি শিক্ষার্থী আকৃষ্ট করতে ভিসা প্রক্রিয়া সহজ করা এবং প্রয়োজনীয় আবাসন ও সহায়ক অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। 

এআইইউবির উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ‘কিউএস বাংলাদেশ ফোরাম-২০২৬’-এ উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ, গবেষণা, উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর এবং বৈশ্বিক র‌্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান উন্নয়নের কৌশল নিয়ে আলোচনা হয়। 

ফোরামে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে ইউজিসি, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কিউএস, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিল্প খাতের প্রতিনিধিরা অংশ নেন। 

/এসএমএ/এসটি/ 
সম্পর্কিত
বাংলাদেশকে উচ্চশিক্ষার হাব হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে ইউজিসি  
তরুণ শিক্ষকদের গবেষণামুখী করতে বাড়ছে প্রশিক্ষণ-গবেষণা অনুদান
মাদক-ইন্টারনেট আসক্তি ঠেকাতে তরুণদের জন্য নতুন পরিকল্পনা
সর্বশেষ খবর
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
২৬ দিন ধরে বন্ধ সরকারি বিদ্যুৎকেন্দ্র, পরিচালক বললেন ‘ড. ইউনূসের দোষ’
২৬ দিন ধরে বন্ধ সরকারি বিদ্যুৎকেন্দ্র, পরিচালক বললেন ‘ড. ইউনূসের দোষ’