রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২৬, ০৪:২৮আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৪:২৮

রাশিয়ার সরকারের স্কলারশিপ বিজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে এক বিশেষ সভার আয়োজন করেছে রাশিয়ান হাউস ঢাকা। যেখানে স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের রাশিয়ান ভিসা পাওয়ার পর পাসপোর্ট গ্রহণ করেন।

এই আয়োজনে রাশিয়ায় যাওয়ার প্রস্তুতি নেওয়া স্কলারশিপ বিজয়ী, রাশিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, রাশিয়ায় একাডেমিক ও পেশাগত অভিজ্ঞতা অর্জনকারী ব্যক্তিবর্গ এবং বর্তমানে অধ্যয়নরত স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা (অনলাইনের মাধ্যমে) একত্রিত হন, যাতে নতুন যাত্রা শুরু করতে যাওয়া শিক্ষার্থীদের সঙ্গে নিজস্ব অভিজ্ঞতা ও ব্যবহারিক পরামর্শ শেয়ার করা যায়।

অনুষ্ঠানের শুরুতে রাশিয়ান হাউস ঢাকার পরিচালক অ্যালেক্সান্দ্রা এ. খলেভনায়া স্বাগত বক্তব্য দেন। এরপর বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিবৃন্দ ও রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ে আসা সাবেক শিক্ষার্থীরা।

আমন্ত্রিত বক্তারা রাশিয়ায় তাদের পড়াশোনা, জীবনযাপন এবং পেশাগত উন্নয়নের নিজস্ব অভিজ্ঞতা তুলে ধরেন, যা স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবন, নতুন পরিবেশে খাপ খাইয়ে নেওয়া, একাডেমিক সুযোগ-সুবিধা এবং একটি আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ার ধারণা দেয়।

প্রোগ্রামের একটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ ছিল বর্তমানে রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণ, যারা রাশিয়া থেকে অনলাইনে এই যুক্ত হন। তারা দেশ ছাড়ার পূর্বপ্রস্তুতি, শিক্ষার্থীদের জীবনধারা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ, আবাসন ব্যবস্থা, পড়াশোনা এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উপলব্ধ সুযোগগুলোর সর্বোচ্চ ব্যবহার সম্পর্কিত নানা মূল্যবান পরামর্শ শেয়ার করেন।

এই সরাসরি মতবিনিময়ের মাধ্যমে নতুন স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা রাশিয়ায় পৌঁছানোর পর তাদের জন্য কী কী অভিজ্ঞতা অপেক্ষা করছে, সে সম্পর্কে আরও পরিষ্কার ধারণা অর্জন করেন।

স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছে ভিসাসহ পাসপোর্ট ফেরত পাওয়া কেবল একটি প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়া নয়— এটি রাশিয়ায় এক নতুন শিক্ষাগত ও ব্যক্তিগত অধ্যায়ের শুভসূচনার চূড়ান্ত পর্ব।

/এসও/এফআর/
সম্পর্কিত
ঢাকায় রাশিয়া পতাকা দিবস উদযাপন
যুক্তরাজ্য থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করলো রাশিয়া
কিয়েভে রাতভর রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮
সর্বশেষ খবর
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
বুয়েটে দিনে ও রাতে পাঁচবার লোডশেডিং
বুয়েটে দিনে ও রাতে পাঁচবার লোডশেডিং
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি