পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে পুতিন ‘সংযম’ দেখিয়েছেন: কুশনার

আন্তর্জাতিক ডেস্ক
২৯ নভেম্বর ২০২৬, ২৩:৩৫ আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ২৩:৩৫

ইউক্রেন যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘সংযম দেখিয়েছেন’ বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের দূত জ্যারেড কুশনার। একই সঙ্গে রুশ নেতাকে ‘রাজনীতির এক মহান ব্যক্তিত্ব’ এবং ‘ঐতিহাসিক চরিত্র’ হিসেবে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা।

অ্যাক্সেল স্প্রিঙ্গারের প্রধান নির্বাহী মাথিয়াস ডপফনারের এমডি মিটস পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে কুশনার বলেছেন, পুতিন শান্তি চান বলে তিনি নিশ্চিত। তিনি বলেন, আমার মূল্যায়ন হলো, তিনি কেবল শান্তিই চান না; তিনি আমেরিকার সঙ্গে সম্পর্ক পরিবর্তন করতে এবং নতুন করে শুরু করার কোনও পথ আছে কি না, তা দেখতে চান।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত পুতিন সংযম দেখিয়েছেন; তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহার না করতে সম্মত হয়েছেন, যা স্পষ্টতই একটি বড় বিষয় এবং তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে এটি তার উদ্দেশ্য নয়।

আরেক মার্কিন আলোচক স্টিভ উইটকফের সঙ্গে মিলে সম্প্রতি ক্রেমলিনে পুতিনের সঙ্গে বৈঠক করেন কুশনার। পুতিন প্রসঙ্গে তিনি বলেন, তিনি অবশ্যই রাজনীতির একজন মহান ব্যক্তিত্ব, তিনি একজন ঐতিহাসিক চরিত্র। আমরা যখন কথা বলি, তিনি প্রচুর নোট নেন এবং খুব সুনির্দিষ্টভাবে বার্তা দেন। তবে এটা খুব স্পষ্ট যে বিষয়গুলো সম্পর্কে তার গভীর ধারণা রয়েছে।

রাশিয়াকে ছাড় দিতে ইউক্রেনের ওপর যুক্তরাষ্ট্র চাপ সৃষ্টি করছে, এমন ধারণা নাকচ করে কুশনার ভূখণ্ড নিয়ন্ত্রণের সমঝোতা প্রসঙ্গে বলেন, এটি ন্যায্যতা বা কে ঠিক বা কে ভুল তা নিয়ে নয়। আমি বিশ্বাস করি যখন মানুষ দীর্ঘমেয়াদি স্থায়িত্ব এবং শান্তির পথ দেখবে, তখন সীমানা কোথায় টানা হবে সে বিষয়ে তারা কিছুটা নমনীয় হবে।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, মার্কিন আলোচকরা ন্যাটো সদস্যপদের বিনিময়ে পূর্ব ডনবাস অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহারের ধারণা দিয়েছেন। 

জেলেনস্কি জানান, তিনি একটি বিস্তৃত নিরাপত্তা প্যাকেজ পেলে বিষয়টি জনগণের সামনে তুলবেন। এ প্রসঙ্গে কুশনার বলেন, আমেরিকার নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া ভবিষ্যতে ইউক্রেন নিরাপদ থাকবে না... প্রেসিডেন্ট ট্রাম্পকে নির্ধারণ করতে হবে যে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া আমেরিকার স্বার্থে কি না।

সমাধান ছাড়া সংঘাত আরও বাড়ার ঝুঁকি রয়েছে সতর্ক করে কুশনার বলেন, ইউরোপ রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে অর্থায়ন ও অস্ত্র দিচ্ছে এবং এই বিষয়টি ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে খুব বড় কোনও ভুল হিসাবের প্রয়োজন হবে না।

তিনি বলেন, ইউক্রেনকে সার্বভৌম, নিরাপদ, সমৃদ্ধ ও মুক্ত রেখে যুদ্ধ শেষ করতে পারলে এবং তাদের বিশ্বাসযোগ্য নিরাপত্তা নিশ্চয়তা থাকলে সেটি ইউক্রেন ও ইউরোপের জন্য এক বিশাল বিজয় হবে।

সূত্র: সিএনএন

/এএ/
সম্পর্কিত
মহারাষ্ট্রের নদীতে হাজারো মৃত মাছ, দুর্গন্ধে স্বাস্থ্যঝুঁকির শঙ্কা
পুদুচেরিতে সমুদ্রস্নানে নেমে ঢেউয়ে ভেসে গেলো ৭ শিক্ষার্থী, নিখোঁজ ১
গোয়েন্দা মন্ত্রণালয় ঢেলে সাজানোর নির্দেশ মোজতবা খামেনির
সর্বশেষ খবর
সাবেক শিক্ষামন্ত্রী মহিবুলের ভগ্নিপতি আটক
সাবেক শিক্ষামন্ত্রী মহিবুলের ভগ্নিপতি আটক
সিকদার পরিবারের ৮টি এয়ারক্রাফট ক্রোকের আদেশ
সিকদার পরিবারের ৮টি এয়ারক্রাফট ক্রোকের আদেশ
রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ
রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ
ফাইভ-এ-সাইড বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত
ফাইভ-এ-সাইড বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
আজ কত টাকায় বিক্রি হচ্ছে ১ ভরি স্বর্ণ
আজ কত টাকায় বিক্রি হচ্ছে ১ ভরি স্বর্ণ
পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে 
পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে 
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল