জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ট্যাব উপহার দেবেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩২আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩২

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া এক লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থীকে ট্যাব উপহার দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী ও উৎসাহিত করতেই এই উপহার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) বিশ্ববিদ্যালয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রী ৬৩ হাজার ৮৯৬ জন এবং ছাত্র ৫২ হাজার ৭৮০ জন। এই শিক্ষার্থীদের ট্যাব দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘যারা জিপিএ প্লাস পেয়েছেন, এই ১ লাখ ১৬ হাজার ট্যাব দেওয়ার জন্য বলেছেন প্রধানমন্ত্রী।’

আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের বলেছেন, শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ যেন আরও বেড়ে যায়। তারা যেন লেখাপড়া ঠিকমতো করে। সেজন্যই তিনি এই ১ লাখ ১৬ হাজার ট্যাব দেওয়ার জন্য চিন্তা করেন।’

শিক্ষামন্ত্রী বলেন, এবার এসএসসি পরীক্ষায় যারা জিপিএ-৫ পেয়েছে, তাদের প্রধানমন্ত্রী অ্যাওয়ার্ড দেবেন। সদ্য পাস করা এসব শিক্ষার্থীকে পড়াশোনায় উৎসাহ দেওয়ার জন্য উপহার হিসেবে ট্যাব দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থীরা যাতে পড়াশোনায় আরও বেশি মনোযোগী হয়, সেজন্যই তাদের উপহার দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের উৎসাহ বাড়ানোর জন্য এটি একটি চমকপ্রদ বিষয় বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় শিক্ষামন্ত্রী মেয়েদের শিক্ষায় উৎসাহিত করতে উপহার দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনার কথাও জানান। তিনি বলেন, দেশের প্রায় ১৯ হাজার মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিটি শ্রেণিতে মেয়েদের শিক্ষায় আরও উৎসাহিত করার জন্য তাদের ‘পিংক সাইকেল’ দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শিক্ষায় অনুপ্রাণিত করতেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।

/ইউএস/
সম্পর্কিত
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কাঠামোয় বেতন দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
চীন সফরে গেলেন শিক্ষামন্ত্রী 
শিক্ষার মানোন্নয়নে কাজ করবে বাংলাদেশ-চীন
সর্বশেষ খবর
‘বিমান খাতে বিনিয়োগ বাড়াতে সংশোধন হচ্ছে বিধিমালা’
‘বিমান খাতে বিনিয়োগ বাড়াতে সংশোধন হচ্ছে বিধিমালা’
আগস্টে রেমিট্যান্স এলো ২৯৭ কোটি ডলার
আগস্টে রেমিট্যান্স এলো ২৯৭ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের প্রযুক্তির ইঞ্জিনে প্রথমবার ট্রেনযাত্রা মার্কিন রাষ্ট্রদূতের, বললেন ‘চমৎকার ভ্রমণ ছিল’
যুক্তরাষ্ট্রের প্রযুক্তির ইঞ্জিনে প্রথমবার ট্রেনযাত্রা মার্কিন রাষ্ট্রদূতের, বললেন ‘চমৎকার ভ্রমণ ছিল’
শাহজালালে দুর্ঘটনায় বিমান বাহিনীর ৩ সদস্যের মৃত্যু, কারণ খতিয়ে দেখার কথা জানালেন মন্ত্রী
শাহজালালে দুর্ঘটনায় বিমান বাহিনীর ৩ সদস্যের মৃত্যু, কারণ খতিয়ে দেখার কথা জানালেন মন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা