ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩:১১ আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৩৫

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে আগারগাঁওয়ে ইউজিসি ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে এমন ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের একাংশ। ইতোমধ্যে স্লোগান দেওয়া সেই কর্মচারীকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও ইউজিসি সূত্রে জানা গেছে। 

জানতে চাইলে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি সচিব ও নিরাপত্তাপ্রধানকে ডেকে বিষয়টি জানতে পেরেছি। তাদের কাছ থেকে জেনেছি, সানাউল্লাহ নামে একজন আউটসোর্সিং কর্মী ইউজিসিতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেন। তিনি এ ধরনের স্লোগান দিয়েছেন বলে জানতে পেরেছি।’ 

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে অফিসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি তুলনামূলক কম থাকায় চতুর্থ তলায় ‘জয় বাংলা’ স্লোগান দেন সানাউল্লাহ নামে এক কর্মচারী। এ সময় পাশের কক্ষ থেকে এক কর্মকর্তা বের হয়ে এলে সেখান থেকে সরে পড়েন তিনি। 

নাম প্রকাশ না করার শর্তে ইউজিসির এক কর্মকর্তা বলেন, ‘বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের মাত্র সাত মাসের মাথায় ইউজিসিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থিরা ফের মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। এর অংশ হিসেবে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে। ইউজিসির বর্তমান কর্তাব্যক্তিরা এসব দেখেও না দেখার ভান করছেন।’ 

এদিকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে সোমবার সকালে ইউজিসিতে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউজিসি ভবনের ভেতরে স্লোগান দেওয়ার বিষয়টি জানতে পেরে সভায় উপস্থিত উপাচার্যরাও এ নিয়ে সমালোচনা করেছেন বলে জানা গেছে। 

আউটসোর্সিং কর্মীকে অব্যাহতি 

ইউজিসি সূত্র জানায়, সানাউল্লাহ নামে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া এক কর্মচারী সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ইউজিসি ভবনের চতুর্থ তলায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজরে এলে নিরাপত্তা কর্মকর্তাকে ডেকে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করার নির্দেশ দেওয়া হয়। 

ইউজিসি বাংলা ট্রিবিউনকে জানায়, সানাউল্লাহ নামের এক আউটসোর্সিং কর্মচারী ফাঁকা পেয়ে এমন স্লোগান দিয়েছে। তিনি ইউজিসির নিয়মিত কর্মচারী নন। একটি আউটসোর্সিং কোম্পানির মাধ্যমে তিনি কমিশনে কাজ করেন। তাকে আজকেই বরখাস্ত করা হয়েছে। 

সূত্র জানায়, আউটসোর্সিং কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হলে সানাউল্লাহ স্লোগান দেওয়ার কথা স্বীকার করেন। পরে বিষয়টি ইউজিসি চেয়ারম্যানের নজরে আনা হয়। এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, সে জন্য দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন চেয়ারম্যান। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট আউটসোর্সিং প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয় এবং সোমবার থেকেই ওই কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

/এসএমএ/এসটি/ 
সম্পর্কিত
ডিসেম্বরের মধ্যে ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর পরিকল্পনা
শিক্ষকদের নৈতিকতা, মূল্যবোধ ও ন্যায়বোধ থাকতে হবে: ইউজিসি চেয়ারম্যান
‘পাবলিক বিশ্ববিদ্যালয়ে অর্থ খরচে জবাবদিহি নিশ্চিত করতে হবে’
সর্বশেষ খবর
নতুন গণভোটের প্রস্তাব সরকারের, সংকট না সমাধান?
নতুন গণভোটের প্রস্তাব সরকারের, সংকট না সমাধান?
বিদেশে সংসদ সদস্যদের সফর ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত
বিদেশে সংসদ সদস্যদের সফর ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত
মধ্যস্থতাকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের পৃথক বৈঠকের সম্ভাবনা, সমাধান কি আসবে?
মধ্যস্থতাকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের পৃথক বৈঠকের সম্ভাবনা, সমাধান কি আসবে?
সমঅধিকারের ভিত্তিতে সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
সমঅধিকারের ভিত্তিতে সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!