ভুয়া অফিস আদেশ প্রচার, সতর্ক করলো শিক্ষা মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট   
১১ অক্টোবর ২০২৬, ১৯:০৯ আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১৯:১৯

শিক্ষা মন্ত্রণালয়ের নামে বিশ্ববিদ্যালয়সংক্রান্ত ভুয়া ও অসত্য অফিস আদেশ প্রচার করা হচ্ছে বলে সতর্ক করেছে মন্ত্রণালয়। রবিবার (১১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিশ্ববিদ্যালয়সমূহে শিক্ষার্থীদের প্রতি একাডেমিক কার্যক্রমে আন্তরিকতা প্রদর্শন প্রসঙ্গে’ শিরোনামে একটি কথিত অফিস আদেশ প্রচার করা হচ্ছে। ১১ অক্টোবর প্রকাশিত ওই আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদের স্বাক্ষর নকল করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রচারিত আদেশটির সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচারের ফলে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে।

এ অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে ভুয়া অফিস আদেশ সম্পর্কে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে আদেশটির ভিত্তিতে কোনও পদক্ষেপ না নেওয়া এবং এটি শেয়ার বা প্রচার করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত সঠিক ও যাচাইকৃত তথ্যের জন্য মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইট www.shed.gov.bd অনুসরণ করতে বলা হয়েছে।

/এসএমএ/এম/
সম্পর্কিত
প্রযুক্তিকে দেশের বাস্তবতায় কাজে লাগানোর আহ্বান শিক্ষামন্ত্রীর
উচ্চশিক্ষিত তরুণদের কর্মসংস্থান বাড়াতে পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ
সর্বশেষ খবর
মুশফিক-শান্ত সেঞ্চুরি মিস করলেও চালকের আসনে বাংলাদেশ
মুশফিক-শান্ত সেঞ্চুরি মিস করলেও চালকের আসনে বাংলাদেশ
জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি পেছালো
জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি পেছালো
প্রকাশ্যে যুবককে গুলি করা অস্ত্রধারীরা কারা?
প্রকাশ্যে যুবককে গুলি করা অস্ত্রধারীরা কারা?
দীর্ঘক্ষণ কম্পিউটারে কাজ করে ঘাড়ে ব্যথা? ভরসা রাখুন তিন ব্যায়ামে
দীর্ঘক্ষণ কম্পিউটারে কাজ করে ঘাড়ে ব্যথা? ভরসা রাখুন তিন ব্যায়ামে
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম